পঞ্চমী থেকে চন্দননগরে নো এন্ট্রি, নজরদারিতে ৩০০ CCTV

Share:

নিজস্ব প্রতিনিধি, চন্দননগর : জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে সাজো সাজো রপ চন্দননগরে। শুধু চন্দননগরই নয়, হুগলি ও নদিয়ার বিভিন্ন জায়গাতেই মহাসমারোহে হৈমন্তী রূপে পূজিত হন মা। তিনিই পরিচিত জগদ্ধাত্রী নামে। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় দেবীদর্শনে। দুর্গাপুজোর সময় যেভাবে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামেন। জগদ্ধাত্রী পুজোতেও সেই একই ছবি দেখা যায় চন্দননগরে।

রবিবার পঞ্চমী। এদিন থেকে প্রস্তুত পুলিশ প্রশাসন। নিরাপত্তা জোর দার করা হয়েছে। এদিন দুপুর থেকে আঁটসাঁট করে দেওয়া হয়েছে নিরাপত্তা। সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। দুর্গাপুজোর সময় যেভাবে শহর কলাকাতাতে নো এন্ট্রি করে দেওয়া হয়, ঠিক সেই ভাবে জগদ্ধাত্রী পুজোর সময়ে চন্দননগরে পঞ্চমী থেকে সব রাস্তায় নো এন্ট্রি করে দেওয়া হয়েছে। কোনও গাডজ়ি ঢুকতে পারছে না। কালীপুজো কাটতেই জগদ্ধাত্রী পুজোর জন্য অপেক্ষা করেন চন্দননগরবাসী। প্রতিমা থেকে মণ্ডপসজ্জা, আলোকসজ্জা সবটাই নজরকাড়া হয়। এবার সেই নিরাপত্তাও আরও জোরদার করা হয়েছে। চন্দননগর পুলিশের তরফ থেকে রুটম্যাপও প্রকাশিত করা হয়েছে।

রেল, সড়ক, নদীপথে বহু মানুষ আসেন ঠাকুর দেখতে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে পুলিশ। চন্দননগর পুলিশ কমিশনারেটের পাশাপাশি নিরাপত্তার জন্য আশপাশের জেলা থেকেও প্রচুর সংখ্যায় পুলিশকর্মী মোতায়েন থাকছে। এবার ৩০০ সিসিটিভি ক্যামেরা রয়েছে। এবারে গত বছরের তুলনায় ক্যামেরার সংখ্যা বাড়ানো হয়েছে। তৃতীয়া থেকেই নজরদারি শুরু করেছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। উইনার্স টিম, পিঙ্ক মোবাইল টিমের মহিলা পুলিশ কর্মীরা শহরের বিভিন্ন জায়গায় টহল দেবেন।

নিজের হাতেই স্যালাইনের বোতল নিয়ে নার্সের কাছে রোগী! চাঞ্চল্য উত্তরপাড়া হাসপাতালে

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

মাটির পিণ্ডে দেবীর রূপ! বাদকুল্লার কৃশানুর হাতের জাদু ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে

ছোটবেলায় বাবা-মাকে হারানো আমনই দেশকে এনে দিলেন সোনা

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি

কৃষ্ণনগর আদালত পরিদর্শনে রাজ্যের আইনমন্ত্রী বিরাজ বিশ্বাস, কী বার্তা দিলেন তিনি?

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর

জম্মু-কাশ্মীরে আটক পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী, সীমান্ত পারের নেপথ্যে কোন উদ্দেশ্য?