ভয়াবহ দুর্ঘটনা! আরামবাগে যাত্রীবাহী বাস উল্টে মৃত ২ মহিলা, আহত একাধিক

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত সকালেই মর্মান্তিক দুর্ঘটনা আরামবাগে। নয়াজুলিতে উল্টে গেল যাত্রীবাহী বাস। তাতেই মৃত্যু হয়েছে দুই যাত্রীর। মৃত দুজনই মহিলা।  আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনার পর বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রাথমিকভাবে উদ্ধারকাজে হাত লাগান। খবর দেওয়া হয় পুলিশকে। 

জানা গিয়েছে, যাত্রীবাহী বাসটি বর্ধমান থেকে পহলানপুর হয়ে তারকেশ্বর যাচ্ছিল। আরামবাগের আদমবাঁধে কাছে ঘটেছে দুর্ঘটনাটি।  হঠাৎ একটি বিকট শব্দ হয় তারপরেই নয়াজুলিতে উল্টে যায় বাসটি। রাস্তা খারাপের জন্যই এই দুর্ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে  আসে পুলিশ।  মৃতদের লক্ষ্মী মূর্মু (৬৫) শর্মিলা সরেন (৩৫) নামে চিহ্নিত করা হয়েছে। তাঁদের বাড়ি পূর্ব বর্ধমানের রায়নার ধাড়ান আদিবাসী পাড়াতে। শেওড়াফুলিতে গঙ্গাস্নান করতে যাচ্ছিল তারা। ধাড়াণ বাসস্ট্যান্ড থেকে বাসে উঠেছিল দুই মহিলা। আহতদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

আরও পড়ুন: শ্রাবণী মেলায় ভক্তদের জন্য বিশেষ প্রস্তুতি, তারকেশ্বরে প্রশাসনিক বৈঠক করলেন অগ্নিমিত্রা পাল

বাসের এক যাত্রী মিতালী পাত্র বলেছেন, ‘আমরা বাসে যাচ্ছিলাম গঙ্গাস্নান করতে, সেই সময় বাসটা হঠাৎ করেই নিচে পড়ে যায়। বাসের সমস্ত বসার আসন ভর্তি ছিল। অনেকেই আহত হয়েছে, তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।’ দুর্ঘটনার পর এলাকাজুড়ে ভিড় জমে যায়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।    

শওকতপুত্রের বেআইনি ক্যাফেতে বুলডোজার!‘অরণ্যের কূলে’ ভাঙা নিয়ে নোটিস মহকুমা শাসকের

শ্রাবণী মেলায় ভক্তদের জন্য বিশেষ প্রস্তুতি, তারকেশ্বরে প্রশাসনিক বৈঠক করলেন অগ্নিমিত্রা পাল

স্পা সেন্টারে মহিলার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়লেন পুলিশকর্মী, ভাইরাল ভিডিও….

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ফ্রান্স, ২ দিনে মৃত্যু ১৮ জনের

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে তাঁর মূর্তিতে মাল্যদান করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কাঁকুড়গাছি VIP মার্কেটে স্বচ্ছতা অভিযানে অগ্নিমিত্রা, ফুটপাত দখল নিয়ে কড়া বার্তা মন্ত্রীর

‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

‘বিষাক্ত মাশরুম’ খেয়ে মৃত্যু পুতিনের গোপন প্রেম ফাঁস করা সাংবাদিকের

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

ভয়াবহ দুর্ঘটনা! আরামবাগে যাত্রীবাহী বাস উল্টে মৃত ২ মহিলা, আহত একাধিক

অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ঝলসে মৃত ২ শ্রমিক

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?