পিছনের দিকে বন্ধ ছিল একটি দরজা, তারাপীঠ কাণ্ডে গ্রেফতার হোটেল মালিক

সাতসকালে তারাপীঠে মর্মান্তিক দুর্ঘটনা! মন্দিরের সামনে 'বিদেশিনী' নামের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। দগ্ধ হয়ে মৃত্যু সাত পুণ্যার্থীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে তারাপীঠে মর্মান্তিক দুর্ঘটনা! মন্দিরের সামনে ‘বিদেশিনী’ নামের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। দগ্ধ হয়ে মৃত্যু সাত পুণ্যার্থীর। যাঁরা শ্রাবণ মাসের পুজো দিতে তারাপীঠে গিয়েছিলেন। সোমবার সকালে হোটেলের একতলায় আগুন লেগে যায়। আর গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের সকলকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় হোটেল মালিককে গ্রেফতার করা হয়েছে। তবে তদন্তে পুলিশের হাতে একাধিক বিস্ফোরক তথ্য উঠে এসেছে।

আবাসিকদের অভিযোগ, ঘটনার সময়ে পিছনের দিকের একটি দরজা বন্ধ ছিল। তাই তাঁরা বেরোতে পারছিলেন না। এছাড়া হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা সঠিক ছিল কিনা, সবরকম নিয়ম মানা হয়েছিল কিনা, সবটাই খতিয়ে দেখছে পুলিশ। যদিও ধৃত হোটেল মালিক কল্যাণ মণ্ডল জানিয়েছেন, তাঁদের অগ্নিনির্বাপণ ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল না। পিছনের দিকে দরজাও খোলা ছিল। আচমকাই আগুন লেগে যাওয়ায় হোটেলকর্মীরা তৎক্ষণাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। তাই অন্ধকারে অনেকেই দরজা খুঁজে পায়নি। তাই তাঁরা রিসেপশনের দিক দিয়ে বেরোনোর চেষ্টা করেন। তখনই আগুনের কবলে পড়েন তাঁরা।

জানা যায়, আজ ভোর ৪ টে নাগাদ হোটেলে আগুন লাগে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে গিয়েছিল। নিমেষে তা ছড়িয়ে পড়ে। আগুনের গতিবেগ এতটাই দ্রুত ছিল যে, পাঁচতলা পর্যন্ত ধোঁয়া উঠতে থাকে। নিহত পুণ্যার্থীর বিভিন্ন জেলা থেকে মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। হোটেল থেকে মোট ২২ জনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে ন’জনকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়। আর অনেককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এদিকে দমকল কর্মীরা বলছেন, হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল। নিয়ম মেনে দুটি সিঁড়ির ব্যবস্থাও রাখা হয়েছিল। কিন্তু সিঁড়ির জানলা বন্ধ ছিল। তাই ধোঁয়া বেরোতে পারেনি। তাতেই কয়েকজন অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত এই ঘটনায় কল্যাণকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ