দার্জিলিঙে বসে কাঞ্চনজঙ্ঘার ছবি এঁকেছিলেন মমতা, সেই বাড়ি পুড়ে ছাই

হ্যাঁ, শনিবার (১৮ অক্টোবর) লালকুঠির বাসিন্দা কুমার ছেত্রীর বাড়িতে আগুন লেগেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ এবং দমকম পৌঁছয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দার্জিলিঙে গিয়ে যেখানে বসে কাঞ্চনজঙ্ঘার ছবি এঁকেছিলেন মুখ্যমন্ত্রী, সেই বাড়ি এখন পুড়ে ছাই। মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, একাধারে একাধিক প্রতিভার অধিকারী। ছবি আঁকতে জানেন, গান বাঁধতে জানেন, কবিতা লিখতে জানেন, সুর বাঁধতেও জানেন। প্রশাসনিক কাজে যখনই যেখানে যান, কাজের পর নিজস্ব সময় কাটান তিনি। কখনও ছবি আঁকেন, কখনও গান বাঁধেন। দুর্গা পুজোর পরেই উত্তরবঙ্গ ভয়ঙ্কর প্রাকৃতিক তাণ্ডব শুরু হয়েছিল। ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক জায়গায় ধস নেমেছিল। যাতে মারা গিয়েছেন প্রায় ২৮ জনের বেশি মানুষ। পুজোর কাজ মিটতেই পরিস্থিতি পরিদর্শশ উত্তরবঙ্গে পাড়ি দেন মমতা। পরিস্থিতির পুনর্বিবেচনা করেন। নিহতদের পরিবার প্রতি ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন।

তবে এখন উত্তরবঙ্গের প্রাকৃতিক তাণ্ডব শেষ হয়েছে। কলকাতায় ফিরেও এসেছেন তিনি। গত বুধবার উত্তরবঙ্গে দ্বিতীয় সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে প্রশাসনিক কাজের শেষে অবসরে লালকুঠিতে কুমার ছেত্রী নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে কাঞ্চনজঙ্ঘার ছবি আঁকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বাড়িই এখন আগুনে পুড়ে ছাই। হ্যাঁ, শনিবার (১৮ অক্টোবর) লালকুঠির বাসিন্দা কুমার ছেত্রীর বাড়িতে আগুন লেগেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ এবং দমকম পৌঁছয়। দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও তত ক্ষণে ঘরের সমস্ত আসবাব পুড়ে ছাই হয়ে যায়। তবে কোনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কিন্তু কীভাবে আগুন লাগল, তা জানা যায়নি এখনও।

সম্প্রতি লাগাতার বৃষ্টিতে দার্জিলিঙের বহু বাড়ি, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়েই উত্তরবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি কলকাতায় ফিরেও আসেন। কিন্তু ফেরার দিন তিনেক পরে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আবারও তিনি উত্তরবঙ্গ সফরে যান। তখন তিনি উঠেছিলেন দার্জিলিঙে লালকুঠিতে। সেখানেই তিনি প্রশাসনিক বৈঠক করেন। সেই বৈঠকের আগে লালকুঠির রাস্তায় হাঁটেন। কুমারের বাড়িতে গিয়ে কাঞ্চনজঙ্ঘার একটি ছবি আঁকেন। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা জনতার মধ্যে থাকা এক শিশুর হাতে টেডিবিয়ারও তুলে দেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সফরে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও। কিন্তু যে বাড়িতে বসে তিনি কাঞ্চনজঙ্ঘার ছবি এঁকেছিলেন সেই বাড়ি এখন পুড়ে ছাই।

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?