হরিশ্চন্দ্রপুরে ৪ দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,হরিশ্চন্দ্রপুর: বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ। গত চারদিন থেকে নিখোঁজ রয়েছে। বধূর খোঁজে তিন বছরের শিশুকে সঙ্গে নিয়ে থানার দ্বারস্থ বৃদ্ধা শাশুড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ বধূর নাম উমা সিং(Uma Singh) (২৬)। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের কস্তুরিয়া এলাকায়। গত শুক্রবার ভোর থেকে নিখোঁজ হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গৃহবধূর স্বামী ভিন রাজ্য উত্তরপ্রদেশে(Uttarpradesh) রয়েছে। তিন বছরের এক পুত্র সন্তানকে নিয়ে থাকত গৃহবধূ।

শুক্রবার ভোর থেকে গৃহবধূ নিখোঁজ হয়ে যায়। আত্মীয় স্বজন ও এলাকায় খোঁজখবর নিয়েও কোনো সন্ধান না পাওয়ায় হরিশ্চন্দ্রপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন বধূর শাশুড়ি(Mother In Law) অবলী সিং। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই গৃহবধুর মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছে পুলিশ। পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঐ গৃহবধূর ছবি আশেপাশের বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ এই গৃহবধুর স্বামীর সঙ্গে উত্তরপ্রদেশের যোগাযোগ স্থাপন করেছে। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ গৃহবধূর বাপের বাড়ি পরিবারের সদস্যদের থানায় ডেকে পাঠানো হয়েছে। ওই নিখোঁজ গৃহবধুর শাশুড়ি দাবি করেন, এই ঘটনার পর তিনি নিজে তার বৌমার বাপের বাড়িতে গিয়েছিলেন।

কিন্তু নিখোঁজ বৌমার বাবা দাবি করেছেন, সেখানে তাদের মেয়ে যায়নি। ওই গৃহবধুর বিবাহ বহির্ভূত কোন সম্পর্ক রয়েছে কিনা এবং তার দরুন প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে কিনা সে ব্যাপারে কোন কিছু জানেন না বলে দাবি করেছেন তার শাশুড়ি। বর্তমানে ছোট্ট শিশুটিকে নিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন নিখোঁজ গৃহবধুর শ্বশুরবাড়ির লোকজন। সে তার মায়ের জন্য খালি কান্না করছে। ওই গৃহবধূর সঙ্গে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ তার সন্ধান পাওয়ার চেষ্টা করছে। ওই গৃহবধূর বাপের বাড়ি এবং তার আত্মীয়-স্বজনদের বাড়িতেও যোগাযোগ করছে পুলিশ।

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন শেহওয়াগ-দ্রাবিড়ের পুত্র

রাত পোহালেই রাখিপূর্ণিমা, ভাই-দাদাকে চমকে দিতে ঘরেই বানান ৭ স্পেশাল পদ

মায়ের বাড়িতে ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে ওনাম উদযাপন মালাইকার, বিয়ে কবে করছেন?

‘জীবন অনিশ্চিত’, নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় বিপর্যয়ে আটকে অভিনেত্রী মানসী পারেখ

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২

মাংসের দোকানে মানুষের মাথার খুলি! চাঞ্চল্য গঙ্গাসাগরে

জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৭

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

বউয়ের সাধের অনুষ্ঠানে আকণ্ঠ মদ্যপান করে গঙ্গায় ঝাঁপ দিলেন ইউটিউবার

হড়পা বানের তাণ্ডবে নেপালে নিখোঁজ ৩০০-র বেশি ভারতীয়, আকাশপথে উদ্ধার ১১৪ জন

‘মুখরক্ষার জন্য ও ব্যক্তিগত স্বার্থে দলবদল,’ কাকলি-সুদীপদের কটাক্ষ দিলীপের