তিস্তা নদীর চরে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারি : তিস্তা নদীর চরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য।  জলপাইগুড়ির সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর পঞ্চায়েতের প্রধানপাড়া এলাকার বাসিন্দা ওই গৃহবধূ। ঘটনার পর থেকে খোঁজ নেই অভিযুক্তের। বুধবার সন্ধ্যেবেলা তিস্তাচরে ঘটে যাওয়া এই ঘটনা বিক্ষোভে সোচ্চার হয়েছেন স্থানীয়রা। 

জানা গিয়েছে, বুধবার সন্ধেবেলা ওই গৃহবধূ গরু আনতে তিস্তা চরের দিকে যায়। সেই সময় অন্ধকারের সুযোগে ওই গৃহবধূকে এলাকারই এক যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। মহিলার চিৎকার শুনে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। কোনওরকমে বাড়িতে ফিরে আসেন তিনি। বাড়িতে ফিরেই পরিবারের কাছে সবকথা জানান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাস্থলে গেলে বাসিন্দারা তাদের ঘিরে বিক্ষোভ দেখায়। পুলিশ নির্যাতিতা গৃহবধূর সঙ্গে কথা বলে। কখন কোথায় এই ধরনের ঘটনা ঘটেছে তার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। পাশাপাশি তাঁর শারীরিক পরীক্ষার জন্যও পাঠানো হয়েছে।  

ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষ। যুব তৃণমূলের জলপাইগুড়ি ১ ব্লকের সভাপতি প্রসেনজিৎ কুমার লালা বলেন, অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। অভিযোগ, অভিযুক্ত যুবক এবারি প্রথম নয়। ওই যুবক এর আগেও কুকর্ম করেছে বলে অভিযোগ। অবিলম্বে যাতে তাকে গ্রেফতার করা হয় সেই ব্যাপারে পুলিশকে জানানো হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে। অভিযুক্তের পরিচিতদের সঙ্গেও কথা বলছে পুলিশ। ওই যুবক কোথায় যেতে পারে, সেই বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তিস্তাচর থেকে সে কোন দিকে গেছে সেই বিষয়ে খোঁজ খবর চালাচ্ছে পুলিশ। 

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল