‘হঠাৎ ভোর ৫টায় বেজে উঠল ফোন’,কী ভাবে দময়ন্তীকে ফিরে পেল তাঁর পরিবার?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টানা ৪৮ ঘণ্টা নিখোঁজ থাকার পর অবশেষে পরিবারের কাছে  ফিরেছে হাওড়ার বাসিন্দা, মাত্র ১৫ বছর বয়সী রাজ্যস্তরের প্রতিশ্রুতিমান শুটার দময়ন্তী সেন। শনিবার ভোরে একটি অচেনা নম্বর থেকে ফোন পাওয়ার পর হাওড়ার রামকৃষ্ণপুর গঙ্গার ঘাট থেকে মেয়েকে উদ্ধার করেন তাঁর বাবা ধ্রুবজ্যোতি সেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে দময়ন্তীকে থানায় নিয়ে গিয়ে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হয়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শেষবার দময়ন্তীকে হাওড়া স্টেশনে দেখা গিয়েছিল। তারপর থেকেই তার খোঁজ মিলছিল না। গত দু’দিন ধরে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কিশোরীর গতিবিধির উপর নজর রাখছিল। সেই ফুটেজ নিয়মিত পরিবারের কাছেও পাঠানো হচ্ছিল। শনিবার ভোর ৫টা নাগাদ ধ্রুবজ্যোতির কাছে এক ব্যক্তি ফোন করে জানান, তাঁর স্ত্রী রামকৃষ্ণপুর ঘাটে দময়ন্তীকে দেখতে পেয়েছেন। খবর পেয়েই তিনি সেখানে ছুটে যান। প্রথমে ঘাটে খুঁজেও মেয়েকে দেখতে পাননি। পরে ঘাটের একেবারে শেষ প্রান্তে এক কোণে বসে থাকতে দেখেন দময়ন্তীকে। বাবা কাছে গিয়ে ডাকতেই কিশোরী শুধু বলে, ‘আমায় বাড়ি নিয়ে চলো।’  পরিবারের দাবি, পড়াশোনা, খেলাধুলা এবং নিজের ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত মানসিক চাপে ভুগছিল দময়ন্তী। সবকিছু সামলে উঠতে না পেরে নিজেকে ব্যর্থ মনে করছিল সে। সেই মানসিক চাপ থেকেই বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ রাজারহাটের বিস্ফোরণ স্থলে পৌঁছাল NIA-CID, যা উদ্ধার হল শুনলে চমকে যাবেন

মেয়েকে ফিরে পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছে পরিবার। ধ্রুবজ্যোতি সেন পুলিশের ভূয়সী প্রশংসা করে জানান, তদন্ত চলাকালীন গোয়েন্দা বিভাগ থেকে একের পর এক সিসিটিভি ফুটেজ পাঠানো হয়েছিল। পুলিশের তৎপরতার কারণেই মেয়ের গতিবিধি সম্পর্কে তাঁরা ধারাবাহিক তথ্য পেয়েছেন। সেই নজরদারির মধ্যেই ভোরের ফোন এবং শেষ পর্যন্ত দময়ন্তীর সন্ধান মেলায় স্বস্তি ফিরেছে পরিবারে।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে