ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঘরের মাঠেই ক্যারিবীয়দের কাছে লজ্জার হারের স্বাদ পেতে হল বাংলাদেশকে। শনিবার (৩১ অক্টোবর) মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে আট উইকেটে হেরে গেলেন নাজমুল হোসেন শান্তরা। ফলে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল টাইগাররা। ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন স্পিনার জোমেল ওয়ারিক্যান।

মিরপুরে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ওপেনার সাদমান ইসলামের দুরন্ত শতরান ও তাওহিদ হৃদয়ের অনবদ্য ৪২ রান সত্বেও ২৭২ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। জবাবে নাঈম হাসানের অসাধারন বোলিংয়ে ২৪৫ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। ২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চরম বিপর্যয়ের মুখে পড়েন নাজমুল হোসেন শান্তরা। ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ (৩৬ রানে ৫ উইকেট) এবং স্পিনার জোমেল ওয়ারিক্যানের (৬৩ রানে চার উইকেট) অভাবনীয় বোলিংয়ের দৌলতে ১৪২ রানেই থমকে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। নাঈম হাসান (৫২) ছাড়া আর কোনও টাইগার ব্যাটার বড় রান পাননি। বাংলাদেশের মাত্র চার ব্যাটার দ্বিতীয় অঙ্কের রান পেয়েছেন।

জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৭০ রানের। মধ্যাহ্ন বিরতির আগে এক ওভারে আট রান তোলে ক্যারিবীয়রা। মধ্যাহ্নভোজের পরে আলোর অভাবে খেলা বন্ধ রাখতে হয়। বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর ফের খেলা শুরু হয়। দুই ক্যারিবীয় ওপেনার ব্র্যান্ডন কিং এবং জন ক্যাম্পবেল ঠান্ডা মাথায় খেলে দলকে জয়ের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যান। শেষ পর্যন্ত জন ক্যাম্পবেলকে (৪৯) ফিরিয়ে ১১২ রানের পার্টনারশিপ ভাঙেন শরিফুল ইসলাম। তিন নম্বরে নামা তেজনারায়ণ চন্দরপাল তেমন সুবিধা করতে পারেননি। তিনি ১৫ বলে ১ রান করে আউট হয়ে যান। তবে তাতে জয় পেতে অসুবিধা হয়নি ক্যারিবীয়দের। কিং ও কাভেম হজ দলকে জয় এনে দেন।

গদি টলমল, দীর্ঘদিনের বান্ধবী সাংবাদিক নিধি রাজদানকে বিয়ে করলেন মুখ্যমন্ত্রী

যৌন মন্ত্রক গঠনের প্রস্তাব ঘিরে তুলকালাম, সংসদের ভিতরেই ঘুষোঘুষি-লাথালাথিতে জড়ালেন সাংসদরা

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, কালীপুজোর আগেই সাড়ে ৮ হাজার শূন্যপদে নিয়োগ

ক্রাইম ব্রাঞ্চের অফিসেই দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন! অভিযুক্ত পুলিশকর্তা

উত্তরপ্রদেশে এসআইআরে এক কোটি হিন্দু ভোটারের নাম বাদ, উদ্বিগ্ন যোগী আদিত্যনাথ

‘চলে যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করো…’ ছয় বছরের ছেলেকে নিয়েই ১৮ তলা থেকে ঝাঁপ মহিলার

স্ত্রীর দামি গয়না-ঘড়ি চুরির দায়ে স্বামীকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দুবাই আদালতের

‘বাংলায় জ্ঞানেশের পুজো হচ্ছে,’ বিরোধীদের তোপ দেগে বললেন শমীক

প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ক্লাসে ঢুকে করাত দিয়ে দশম শ্রেণির ছাত্রীর উপরে প্রাণঘাতী হামলা

বাজল ভোটের ঘন্টা, পঞ্জাবে ৪০ আসনে প্রার্থী ঘোষণা আপের

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা

‘মা ফ্লাইওভারে দুর্ঘটনায় অভিযুক্তকে কোমড়ে দড়ি বেঁধে গ্রেফতার করা উচিত,’ দাবি অগ্নিমিত্রার

TET পাশ পরীক্ষার্থীদের ফেল দেখানোর অভিযোগ, ২০২৫-এর প্রাথমিক নিয়োগ ঘিরে হাইকোর্টে মামলা