বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: যেমন কর্ম তেমন ফল। পুলিশের পদস্থ আধিকারিক হয়েও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বাড়িতেই চালাচ্ছিলেন মাদক আর মধুচক্রের আসর। ঢাকা গোয়েন্দা পুলিশের অতর্কিত অভিযানে ওই অবৈধ ব্যবসার পর্দা ফাঁস হয়েছিল। পাকড়াও হয়েছিলেন আফগানিস্তানের এক মহিলা সহ ৮৫ জন। গোটা দেশজুড়ে-ই শোরগোল পড়ে গিয়েছিল ওই ঘটনায়। নিজের কাঁধ থেকে দায় ঝেড়ে ফেলতে বাড়ি ভাড়া দেওয়ার গপ্পোও ফেঁদেছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে থাকা আবদুল্লাহ আল জহির। ঘটনার পর পরই পদ থেকে অপসারিত হয়েছিলেন। আর এবার সাময়িক বরখাস্ত হতে হল। শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ‘পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি হওয়া এবং জনসম্মুখে পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন’ হওয়ায় অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে বরখাস্তের কথা জানানো হয়েছে।

গত সোমবার (১৯ অক্টোবর) গভীর রাতে রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকায় পুলিশ অফিসারদের জন্য বরাদ্দ আবাসনে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের বাড়িতে অতর্কিতে হানা দিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দারা। আসর থেকে প্রচুর পরিমাণ মাদক, কনডোম, সেক্স টয় উদ্ধারের পাশাপাশি ৮৫ জনকে পাকড়াও করেছে। তার মধ্যে ২৬ জন মহিলা। ধৃতদের মধ্যে একজন আফগান নাগরিক-ও রয়েছেন। ঢাকায় পুলিশ সদর দফতরে মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় অতিরিক্ত ডিআইজি পদে কর্মরত আবদুল্লাহ আল জহিরের বাড়িতে মধুচক্র ও মাদকের আসর বসানোর বিষয়টি জানতে পেরে গোয়েন্দাদের চক্ষু চড়কগাছ হয়ে যায়। অর্তিকতে অভিযান চালানোর বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) ইলিয়াস কবির সাংবাদিকদের বলেছিলেন, ‘অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের বাড়িতে নিয়মিত মাদক ও মধুচক্রের আসর বসত। চলত ডিজে পার্টি। সেই পার্টিতে উচ্চ শব্দে গান ও অশালীন নাচ চলত। আবাসনে বসবাসকারী অন্য পুলিশ কর্মকর্তাদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এসব আয়োজনে বিরক্ত ছিলেন। পুলিশের ঊর্ধ্বতন মহলেও অভিযোগ করেছিলেন। এয়ারবিএনবি ও ট্রাভেলা নামের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পার্টিতে অংশগ্রহণকারীরা নিবন্ধন করতেন। বাড়ির ‘হোস্ট’ অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির এবং ‘কো-হোস্ট’ ছিলেন মাহবুবুল আলম। মাসে ২০ থেকে ২৫ দিন ওই পার্টি বসত।’

ঢাকা পুলিশের গোয়েন্দা শাখার এক আধিকারিক জানিয়েছেন, ‘অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলা মাদক ও মধুচক্রের আসরে মক্ষীরাণি ছিলেন ঢাকাই সিনেমার তিন নায়িকা আজমেরী হক বাঁধন, পরীমণি ও তাসনিয়া ফারিন। কলগার্ল হিসেবে হাজির হতেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা।’ অভিযানের পরেই  পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল জহিরকে। এবার সাময়িক বরখাস্ত করা হল।

টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

৪ ছটাক জমির জন্য কাকিমাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করল ভাইপোরা

লিফট ব্যবহারে ‘না’, কংক্রিটের ভারী চাঙর মাথায় সিঁড়ি বেয়ে ২১ তলায় উঠলেন শ্রমিক

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

মৃত্যুর পরও কোটি কোটি ডলার আয়, মাইকেল জ্যাকসন-সহ কারা রয়েছেন তালিকায়?

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

গদি টলমল! তার মধ্যেই দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন ওমর আবদুল্লা

যৌন মন্ত্রক গঠনের প্রস্তাব ঘিরে তুলকালাম, সংসদের ভিতরেই ঘুষোঘুষি-লাথালাথিতে জড়ালেন সাংসদরা

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা

ক্রাইম ব্রাঞ্চের অফিসেই দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন! অভিযুক্ত পুলিশকর্তা

স্ত্রীর দামি গয়না-ঘড়ি চুরির দায়ে স্বামীকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দুবাই আদালতের