স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আটজন পুলিশ আধিকারিক

Share:

নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্রীয় একতা দিবস (সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী) উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও সুরক্ষায় অসামান্য অবদানের জন্য সারাদেশে মোট ৪৯০ জনকে-এ পুরস্কৃত করা হয়। যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছেন মোট আটজন পুলিশ আধিকারিক। ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক’ (Kendriya Grihmantri Dakshata Padak) ২০২৬-এর তালিকা ঘোষণা করা হয়েছে।
​
চলতি বছরে সারা দেশ থেকে মোট ৪৯০ জন পুলিশ ও সুরক্ষা কর্মীকে এই পদকের জন্য নির্বাচিত করা হয়েছে। বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল (UTs), সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (CAPFs) এবং সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশনের (CPOs) কৃতি কর্মীরা এই তালিকায় স্থান পান। ​পুলিশের বাহিনীতে উচ্চ পেশাদার মান বজায় রাখা, সাহসিকতা, বিশেষ অপারেশন, নিখুঁত অপরাধ তদন্ত (Investigation) এবং গোয়েন্দা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই পদক প্রদান করা হয়।

আরও পডুন: ৪ ছটাক জমির জন্য কাকিমাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করল ভাইপোরা

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত গেজেট তালিকা অনুযায়ী, চলতি বছরে বাংলার পুলিশ প্রশাসনের একাধিক সাব-ইন্সপেক্টর (SI) পদমর্যাদার কৃতি অফিসার এই সম্মান অর্জন করেছেন। স্পেশাল অপারেশন এবং ক্রাইম ব্রাঞ্চের মতো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জটিল ক্ষেত্রে তাঁদের সাহসিকতা ও পেশাদারিত্ব কেন্দ্রীয় স্তরে বিশেষভাবে প্রশংসিত হয়েছে। সম্মানিত পশ্চিমবঙ্গ পুলিশ অফিসাররা হলেন:
​
মানস চন্দ্র দত্ত (SI of Police)
​লোকেন্দ্র বহুগুণা (SI of Police)
​জয়ন্ত কুমার চক্রবর্তী (SI of Police)
​তেনজিং ভুটিয়া (SI of Police)
​শঙ্কর দে (SI of Police)
​৩.চিঙ্কু ভুটিয়া
কৌশিক বসাক
সমীর ঘোষ
এবং রামগোপাল পাল।

পুরুলিয়া জেলা থেকে যে পুলিশ আধিকারিকরা এই পুরস্কার পেয়েছেন তারা হলেন এসআই জয়ন্ত চক্রবর্তী(SOG)। বান্দোয়ান থানায় কর্মরত সাব ইন্সপেক্টর অফ পুলিশ মানস কুমার দত্ত। ​দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা এবং অপরাধের জট ছাড়াতে পুলিশ কর্মীদের নিরলস পরিশ্রম ও ঝুঁকিকে সম্মান জানাতে এই পদক দেওয়া হয়। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একতা দিবসের এই দিনে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বাংলার পুলিশ অফিসারদের স্বীকৃতি রাজ্যের সমগ্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবলকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিরামিষের বদলে চিকেন বিরিয়ানি! এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

৪ ছটাক জমির জন্য কাকিমাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করল ভাইপোরা

লিফট ব্যবহারে ‘না’, কংক্রিটের ভারী চাঙর মাথায় সিঁড়ি বেয়ে ২১ তলায় উঠলেন শ্রমিক

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

গদি টলমল! তার মধ্যেই দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন ওমর আবদুল্লা

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা

ক্রাইম ব্রাঞ্চের অফিসেই দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন! অভিযুক্ত পুলিশকর্তা