ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

Share:

নিজস্ব প্রতিনিধি: রাস্তা দিয়ে পড়াতে যাচ্ছিলেন গৃহশিক্ষিকা। আচমকাই পথ আটকে দাঁড়ান দুই যুবক। প্রথমে কথা বলার অছিলায় ওই শিক্ষিকাকে দাঁড় করানো হয়। এরপর তাঁর হাত ধরে টানাটানি করা হয় বলে অভিযোগ। এমনকি, ইনস্টাগ্রাম আইডি দিতে হবে এবং সেখানে মেসেজ করলে উত্তর দিতে হবে বলেও ওই শিক্ষিকাকে চাপ দিতে থাকেন দুই যুবক। তাঁকে ব্লক না করার জন্য হুমকি দেওয়ার পাশাপাশি অশালীন আচরণ করা হয় বলেও অভিযোগ।

শিক্ষিকার দাবি, ঘটনার পর বাড়ি ফিরে পরিবারের সদস্যদের গোটা বিষয়টি জানান তিনি। এরপর স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পেরে ক্ষোভপ্রকাশ করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। এরপর অভিযুক্তদের খুঁজে বের করে স্থানীয় বাসিন্দারা মারধরও করেন। পরে বারাকপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের গ্রেফতার করে। কী কারণে ওই গৃহশিক্ষিকার পথ আটকে তাঁকে হেনস্থা করা হল এবং ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বারাকপুর থানার পুলিশ। অভিযুক্তদের নাম অর্ক সাহার ও দীপ কুণ্ডু।

আরও পডুন: CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

বারাকপুরের মণিরামপুরে টিউশন পড়াতে যাওয়ার পথে শ্লীলতাহানির শিকার হোন ওই গৃহশিক্ষিকা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বারাকপুর থানার অন্তর্গত মণিরামপুর ব্যায়াম সমিতি এলাকায়। অভিযোগের ভিত্তিতে অর্ক সাহা ও দীপ কুণ্ডু নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতা গৃহশিক্ষিকার অভিযোগ, প্রতিদিনের মতোই টিউশন পড়াতে যাওয়ার সময় গলির বিপরীত দিক থেকে এসে তাঁর পথ আটকেছিল অর্ক সাহা নামের ওই যুবক। নির্যাতিতা ওই তরুণী আরও জানান, ঘটনার সময় তিনি যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছিলেন। অভিযুক্ত অর্ক সাহার বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধমূলক ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে দাবি তাঁর। এমনকি, এলাকার অন্যান্য মহিলাদের সঙ্গেও অভিযুক্ত অভব্য আচরণ করেছে বলে অভিযোগ করেন তিনি।

৪ ছটাক জমির জন্য কাকিমাকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করল ভাইপোরা

লিফট ব্যবহারে ‘না’, কংক্রিটের ভারী চাঙর মাথায় সিঁড়ি বেয়ে ২১ তলায় উঠলেন শ্রমিক,

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

মৃত্যুর পরও কোটি কোটি ডলার আয়, মাইকেল জ্যাকসন-সহ কারা রয়েছেন তালিকায়?

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

গদি টলমল! তার মধ্যেই দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন ওমর আবদুল্লা

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা

যৌন মন্ত্রক গঠনের প্রস্তাব ঘিরে তুলকালাম, সংসদের ভিতরেই ঘুষোঘুষি-লাথালাথিতে জড়ালেন সাংসদরা

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, কালীপুজোর আগেই সাড়ে ৮ হাজার শূন্যপদে নিয়োগ

উত্তরপ্রদেশে এসআইআরে এক কোটি হিন্দু ভোটারের নাম বাদ, উদ্বিগ্ন যোগী আদিত্যনাথ

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

ক্রাইম ব্রাঞ্চের অফিসেই দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন! অভিযুক্ত পুলিশকর্তা

স্ত্রীর দামি গয়না-ঘড়ি চুরির দায়ে স্বামীকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দুবাই আদালতের