বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে কতদিন ক্ষমতাতে থাকবে বিজেপি? জানিয়ে দিলেন শমীক ভট্টাচার্য। আজ, মঙ্গলবার দলীয় অনুষ্ঠানে গিয়ে রাজ্য বিজেপির সভাপতি ঘোষণা করেছেন, ‘কমপক্ষে কুড়ি বছর রাজ্যে ক্ষমতাতে থাকবে বিজেপি। আপনাদের ভাল লাগুক আর নাই লাগুক।’ স্বাধীনতার ৭৫ বছর বাদে পশ্চিমবঙ্গে ক্ষমতাতে এসেছে বিজেপি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে রাজ্যের মসনদে বসেছে গেরুয়া শিবির। এখন জনসেবায় ব্রতী হয়েছে পদ্ম পার্টি। একাধিক উন্নয়নমূলক কাজ করেই মানুষের আস্থা অর্জন করবে বিজেপি। যার উপর ভর করে আগামী ২০ বছর রাজ্যে ক্ষমতাতে থাকবে বলে আজ, সোমবার দৃপ্তকণ্ঠে ঘোষণা করেছেন শমীকবাবু।

এদিন উত্তরবঙ্গ সফরে গিয়ে রাজ্য বিজেপির সভাপতি জানিয়েছেন, ‘গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন থেকে শুরু হওয়া সেবা সংকল্প অভিযান আগামী ১৭ অক্টোবর পর্যন্ত চলবে। আগামী ৭ অক্টোবর প্রশাসনের সর্বোচ্চ পদে মোদির নিরবিচ্ছিন্নভাবে ২৫ বছর পূর্ণ হবে। সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এটি একটি বিরল দৃষ্টান্ত। এই কারণে আগামিকাল, বুধবার পশ্চিমবঙ্গের ২৩টি জেলার সদর দফতরে বিজেপি কর্মীদের উপস্থিতিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য সম্প্রচারিত হবে। এরপর বিজেপি কর্মীরা বিভিন্ন দিক থেকে মশাল যাত্রা ও সেবা জ্যোতি যাত্রায় অংশগ্রহণ করবেন।’

আরও পডুন: মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

তিনি আরও বলেন, ‘বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে, জন্মপরিচয় বা উপাসনা পদ্ধতির ভিত্তিতে সমাজকে ভাগ না করে। ব্লক ভোটের রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের প্রয়োজন ও জাতির প্রয়োজনকে সামনে রেখে প্রধানমন্ত্রী গত ২৫ বছর ধরে কাজ করে চলেছেন। গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর কাজ থেকে শুরু করে ২০১৪ সালের পর প্রধানমন্ত্রী হয়ে দেশের জন্য তাঁর বিভিন্ন উদ্যোগ ও সাফল্য সেবা জ্যোতি যাত্রা এবং প্রদর্শনীর মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে।’

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

দুই দফা প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরেও বেঁচে যাওয়া মার্কিন মহিলার জ্ঞান ফিরল

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

‘আমার নামে ৪৫টি এফআইআর রয়েছে, লক্ষ্য সেঞ্চুরি করা’, দিল্লি পুলিশকে কটাক্ষ রাহুলের

বৃহস্পতিবার মালদহে শুভেন্দু, বন্যার্তদের জন্য একাধিক ঘোষণা

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে

রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের, হঠা‍ৎ কী হল?

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের পরেই মেসিকে আবেগঘন বার্তা বার্সেলোনার