মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

Share:

নিজস্ব প্রতিনিধি: মহালয়াতে ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে হাজির থাকছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই কথা আগেই প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছিল নবান্নকে। এবার আজ, মঙ্গলবার নবান্নে আরও একটি খবর এসে পৌঁছেছে। দুদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন মহালয়ার অনুষ্ঠানে যোগ দিতে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও সেটাও সম্ভব হচ্ছে না বলে এদিন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নবান্নে জানানো হয়েছে। শাহের নানা কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচির ব্যস্ততার জেরেই মহালয়ার অনুষ্ঠানে হাজির থাকতে পারবেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারপরেই ইডেনের অনুষ্ঠানকে কেন্দ্র করে বড় সিদ্ধান্ত নিল নবান্ন।

একাধিক অনুষ্ঠান কাটছাঁট করা হয়েছে। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যপাল আর এন রবি। এছাড়াও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মন্ত্রিসভার সব সদস্য উপস্থিত থাকবেন মহালয়ার অনুষ্ঠানে। এমনটাই নবান্ন সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর দফতরের তরফে রাজ্যের সব মন্ত্রীকে ওই দিন অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে ইডেনের অনুষ্ঠানে। প্রাথমিক পর্যায়ে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দু’জনেই দুর্গাপুজোর অনুষ্ঠানে আসার বিষয়ে সম্মতি দিয়েছিলেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। কিন্তু তাঁদের ব্যস্ত কর্মসূচির কারণে ইডেনের অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব হবে না বলে রাজ্যকে পরিষ্কারভাবে জানানো হয়েছে।

আরও পডুন: রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের

মোদি-শাহ উপস্থিত না থাকায় মহালয়ার অনুষ্ঠানের আড়ম্বর ও জৌলুস কিছুটা কমানো হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। তবে বিজেপির তরফে ঘোষণা করা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপুজোর সময়ে শহরে আসতে পারেন। বেশ কিছু দুর্গামণ্ডপে যেতে পারেন তিনি।

পুজোয় সারাদিন ঘুরেও সুগন্ধির ঘ্রাণ দীর্ঘস্থায়ী করতে চান? মেনে চলুন ৮ পদ্ধতি

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

পুজোর আগে ব্রণ কমাতে চান? মুখ ধোয়ার সময় ভুলেও এই ৫ ভুল করবেন না!

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের

ক্রিকেট ছেড়ে এবার বলিউডের নায়ক বিরাট কোহলি, কোন ছবিতে দেখা যাবে ব্যাটসম্যানকে?

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

মমতা তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের দখল নিল বিজেপি