বর্ষায় বেহাল দশা হাওড়া-আমতা জাতীয় সড়কের, স্থায়ী সমাধানের দাবিতে সরব সাধারণ মানুষ

বর্ষাকালে হাওড়া-আমতা সড়কে যাতায়াত করতে রীতিমতো কালঘাম ছুটে যায় স্থানীয় বাসিন্দাদের। প্রাণের ঝুঁকি নিয়ে ওই এলাকায় যাতায়াত করেন সাধারণ মানুষজন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষাকালে হাওড়া-আমতা সড়কে যাতায়াত করতে রীতিমতো কালঘাম ছুটে যায় স্থানীয় বাসিন্দাদের। প্রাণের ঝুঁকি নিয়ে ওই এলাকায় যাতায়াত করেন সাধারণ মানুষজন। শহরের অন্যতম ব্যস্ততম রাস্তা হাওড়া-আমতা সড়ক। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে অসংখ্য ছোট-বড় যানবাহন চলাফেরা করে। হাজার হাজার মানুষ যাতায়াত করেন। বর্ষার কারণে সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই গর্তে জল জমে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যে কারণে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে গিয়েছে। স্থায়ী সমাধানের দাবিতে সরব স্থানীয়রা।

এলাকাবাসীদের দাবি, প্রতি বছর বর্ষার সময়টা রীতিমতো জীবন হাতে নিয়ে মানুষকে এই রাস্তায় চলতে হয়। এবারেও তার ব্যতিক্রম নয়। একই সমস্যার সম্মুখীন হচ্ছেন তাঁরা। হাওড়া-আমতা রোডের বাঁকড়া বাজার এলাকার রাস্তার অবস্থা বেহাল, এই রাস্তা দিয়েই জাতীয় সড়কে উঠতে হয়। কিন্তু রাস্তাটি যেন মরণফাঁদে পরিণত হয়েছে। সামান্য অসাবধান হলেই ঘটে যাচ্ছে চরম দুর্ঘটনা। পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও প্রায় প্রতিদিনই একাধিক যানবাহন উল্টে যাচ্ছে এই রাস্তায়। যাতে দুর্ঘটনা ঘটছে এবং একাধিক মানুষ আহত হচ্ছেন। দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বর্ষা শেষ হতে ঢের দেরি।  প্রশাসনকে বলেও কোনও লাভ হয়নি বলে দাবি স্থানীয়দের।

উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর এবং ডোমজুড়ের বেশিরভাগ মানুষজন হাওড়া-আমতা জাতীয় সড়ক ব্যবহার করেই সরাসরি কলকাতা ও হাওড়ায় পৌঁছেচ্ছেন। এই রাস্তা দিয়ে সরকারি-বেসরকারি বাসের পাশাপাশি প্রচুর পণ্যবাহী যানবাহনও যাতায়াত করে। কিন্তু ব্যস্ত রাস্তার উপর তৈরি হওয়া বড় বড় গর্ত ও তাতে জল জমে আরও বিপদের সৃষ্টি হচ্ছে।

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর