দুর্গাপুর ব্যারেজ থেকে রেকর্ড পরিমাণ জল ছাড়ায় ডুববে হাওড়া-হুগলি

গত মঙ্গলবার থেকে টানা বৃষ্টিতে বানভাসি দক্ষিণবঙ্গ। আপাতত কিছুটা স্বস্তি দিয়ে বিহার ও ঝাড়খণ্ডের দিকে এগিয়ে গিয়েছে সুস্পষ্ট নিম্নচাপ

Share:

 

নিজস্ব প্রতিনিধি: গত মঙ্গলবার থেকে টানা বৃষ্টিতে বানভাসি দক্ষিণবঙ্গ। আপাতত কিছুটা স্বস্তি দিয়ে বিহার ও ঝাড়খণ্ডের দিকে এগিয়ে গিয়েছে সুস্পষ্ট নিম্নচাপ। যার জেরে প্রবল বৃষ্টি হচ্ছে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে। ভাসছে আসানসোল, দুর্গাপুর, ঝাড়গ্রাম ও পশ্চিমের জেলা গুলি। আর এর ফলেই সিঁদুরে মেঘ দেখছে দক্ষিণবঙ্গের গাঙ্গেয় উপকূলবর্তী এলাকার মানুষেরা। বিহার ও ঝাড়খণ্ডের প্রবল বৃষ্টির জন্য রাজ্যের পশ্চিমের জেলার দিকে থাকা নদীগুলিতে বাড়ছে জলস্তর। আর সেই জল ধরে রাখতে না পেরে ডিভিসির তরফে ছাড়া হয়েছে প্রচুর জল। সেচ দফতরের তরফে জানানো হয়েছে, যা জল ছাড়া হয়েছে বর্ষাকালেও সেই জল ছাড়েনি ডিভিসি।

জানা গিয়েছে, দুর্গাপুর ব্যারেজের থেকেই ১ লক্ষ ৯৭ হাজার ৯১ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। মুকুটমণিপুর, মাইথন জলাধার থেকেই প্রচুর জল ছাড়া হবে বলে জানা গিয়েছে। আরও ২ লক্ষ অধিক কিউসেক জল ছাড়বে বলে জানা গিয়েছে। এর ফলে জলের তলায় চলে যাওয়ার আশঙ্কা, বিশেষ করে দামোদার নদের সংলগ্ন অর্থাৎ হাওড়ার আমতা। উদয়নারায়ণপুর, আমতা, হুগলির গোঘাট, খানাকুল প্লাবিত হওয়ার আশঙ্কা। নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে জেলায় জেলায় বাড়ছে জলযন্ত্রণা। জল বেড়েছে দামোদর, অজয় নদে। ঢুবেছে দুর্গাপুর, পান্ডবেশ্বর, অন্ডাল, ইলামবাজার, মেজিয়া ও পুরুলিয়ার বিভিন্ন এলাকায়। এর মধ্যেই জল ছাড়ার পরিমাণ বাড়াল দামোদর ব্যারেজ। একদিনে আসানসোল বৃষ্টি হয়েছে ৩৪৫ মিলিমিটার, দুর্গাপুরে ২২০ মিলিমিটার, গঙ্গাজলঘাটিতে ৩৭১ মিলিমিটার, কাঁটাবাঁধে বৃষ্টি হয়েছে ২৬৫ মিলিমিটার। তাই ফুঁসছে গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, শিলাবতী ও গাড়ুই ও নুনিয়া।

ঠিক দু’মাস আগেই জল যন্ত্রণার পুনরাবৃত্তি ঘটছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। পুজোর মুখেই প্লাবিত হওয়ার আশঙ্কা, একাধিক গ্রাম। জলের তলায় গিয়ে চাষের ক্ষতি হবে বিভিন্ন জায়গায়।

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের