হাওড়ায় বাসের পিছনে লরির ধাক্কায় মৃতের সংখ্যা বেড়ে ৪

Share:

নিজস্ব প্রতিনিধি : সাতসকালে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছে হাওড়ার বাগনান। যাত্রীবাহী বাসে সজোরে ধাক্কা লরির। দুর্ঘটনার জেরে প্রথমে ২ বাসযাত্রীর মৃত্যু হলেও পরে মৃতের সংখ্যা বেড়েছে। মৃত্যু হয়েছে আরও ২জনের।  ঘটনায় আহত হয়েছে একাধিক বাস যাত্রী। তাঁরা বর্তমানে স্থিতিশীল রয়েছেন বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে বাগনান থেকে শ্যামবাজারের দিকে যাচ্ছিল একটি যাত্রিবাহী বাসটি। বাগনান লাইব্রেরি মোড়ের কাছে বাসটি জাতীয় সড়কে উঠছিল। সেই সময় কোলাঘাটের দিকে যাচ্ছিল একটি লরি। ওই লরিটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিতে ধাক্কা মারে ওই ঘাতক লরি। সঙ্গে সঙ্গে বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সংঘর্ষের জেরে একাধিক যাত্রী ছিটকে পড়ে।

স্থানীয়রা দুর্ঘটনা দেখতে পেয়েই ছুটে আসেন। যাত্রীরা রক্তাক্ত অবস্থায় পড়েছিল। তাঁরাই প্রথমে আহতদের দ্রুত বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর ২জন যাত্রীকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা। পরে আরও ২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অনেকেই।

দুর্ঘটনার পরেই খবর যায় পুলিশ। খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয়েছেন পুলিশ আধিকারিকরা। তাঁরা লরিটিকে  আটক করেছে বলে জানা গিয়েছে। আহতদের দেখতে মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। আহতদের চিকিৎসা বিষয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসকদের নির্দেশ দিয়েছে সমস্ত দিকে খেয়াল রাখতে। চিকিৎসার সমস্ত ব্যবস্থা করার কথাও তিনি বলেছেন। অন্যদিকে মেডিক্যাল কলেজে হাজির হয়েছেন উলুবেড়িয়ার এসডিপিও শুভম যাদব, উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মণ্ডল, বিডিও এইচ এম রিয়াজুল হক। তাঁরাও আহতদের খোঁজ খবর নিয়েছেন।

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

শিয়রে ভোট, কলকাতা পুরসভায় ডিলিমিটেশনের পর প্রকাশিত আসন সংরক্ষণের খসড়া বিজ্ঞপ্তি

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

শিল্পের আশায় সিঙ্গুরে বিশ্বকর্মার পুজো করলেন কৃষকরা

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

খেলা শেষ, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পর সরে দাঁড়ালেন মমতার নন্দীগ্রামের প্রার্থী

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর