এই মুহূর্তে

মহাভারতের প্রায় ৫০০ চরিত্রের ছবি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে সেরা তানভী

নিজস্ব প্রতিনিধি,বাগনান: মহাভারতের মূল চরিত্র যেমন পঞ্চপান্ডব,কৌরবদের দূর্যোধন, দুঃশাসন,শকুনি, গান্ধারী,কর্ণ ,ঘটোৎকচ , দ্রৌপদী ইত্যাদির মুখ আমাদের কাছে ভেসে ওঠে। কিন্তু বেশ কিছু চরিত্র আছে যাদের উপস্থিতি মহাকাব্যে কম হলেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। মহাভারতের প্রত্যেকটি পর্বে মাঝে মাঝে ভেসে উঠেছে তাঁরা।আর এখান থেকেই ভাবনার শুরু হয়েছিল হাওড়ার বাগনান থানা (Bagnan P.S.)এলাকার হারপের বাসিন্দা অষ্টম শ্রেণীর ছাত্রী তানভী ভৌমিকের ।ছোট্টবেলায় মা,বাবা, আত্মীয়দের কাছ থেকে মহাভারতের গল্প শুনতে ভালো বাসতো সে।পরে বড় হয়ে বাংলায় লেখা মহাভারত পড়ে সব চরিত্রের ছবি আঁকা শুরু করে।

উপযুক্ত পরামর্শ দেন অঙ্কন শিক্ষক সৈকত খাঁড়া।প্রায় ছয় মাস ধরে পাঁচশো চরিত্রের ছবি আঁকে তানভী(Tanvi)।সৈকত বাবুর পরামর্শে পাঠানো হয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষের কাছে সেই সব ছবিগুলি। অবশেষে মিললো সাফল্য। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস তার কাজকে স্বীকৃতি দিল।তানভীর কাজের স্বীকৃতির পুরস্কার পৌঁছে দিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস।সৈকতবাবুর দাবী “এই ধরনের কাজ এই বয়সে বিরল।সম্ভবত বিশ্বে প্রথম”।আর মেয়ের এই সাফল্যে খুশি হয়ে বাস্তবিক কেঁদেই ফেললেন মা সোমা ভৌমিক(Soma Bhowmick)।

তিনি জানান,”আমি কেমিস্ট্রির ছাত্রী।ছবি এঁকে কিছু হবে না -এই ধারণা ছিল।পড়াশোনার ফোকাস নষ্ট হবে বলে অনেক সময় অংকনের খাতাও ফেলে দিয়েছিলাম। কিন্তু এখন ছবিই ওকে সর্বভারতীয় পরিচিতি দিয়েছে।আমি গর্বিত।”এই সাফল্য নিয়ে তাঁর বাবা জানান,”প্রথমে কিন্তু রাগ দেখালেও ছবি আঁকার প্রেমে পড়ে যায় মেয়ের মা।রাতের পর রাত জেগে মেয়েকে ছবি আঁকতে উদ্বুদ্ধ করেছে।”মেয়ের এই সাফল্যের মা ও বাবা উভয়ই এখন যথেষ্ট খুশি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কসবায় চলন্ত গাড়িতে যুবতীকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার ৩, পলাতক ২

বঙ্গে শীতের বিদায় পর্ব শুরু, সপ্তাহের শেষে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে পৌঁছবে

নিউটাউনের অভিজাত আবাসনে ডায়রিয়ায় অসুস্থ শতাধিক

SIR শুনানির ধাক্কা সামলাতে যুব মোর্চার রাজ্য কমিটিতে মতুয়া, রাজবংশীদের গুরুত্ব

মায়াপুর ইসকন মন্দির দর্শনে যাচ্ছেন অমিত শাহ, তুঙ্গে নিরাপত্তা-প্রস্তুতি

নির্বাচন কমিশনের দাদাগিরি! ৭ বাঙালি AERO-কে সরাসরি সাসপেন্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ