হাওড়ায় নতুন করে বেলগাছিয়া এলাকায় একাধিক জায়গায় ফাটল, ৩০টি পরিবারকে সরানো হল

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকায় মানুষের জলকষ্ট অব্যাহত।শুক্রবারের তুলনায় শনিবার সকালেও ফাটল একাধিক জায়গায় দেখা যাচ্ছে। বিদ্যুতের খুঁটি(Electric Poll) উপড়ে পড়ে গিয়েছে ।মানুষজন আতঙ্কিত। প্রায় ৩০ টি পরিবারকে এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী একটি স্কুল এবং একটি ক্লাবে রাখা হয়েছে। সেখানেই তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে।হাওড়ার বেলগাছিয়ায় আজও দুর্ভোগ অব্যাহত। বৃষ্টিতে ব্যাহত কাজ। এখনো পানীয় জলের সঙ্কট মেটেনি বহু ওয়ার্ডে । শুক্রবার হাওড়া জেলাশাসক জানিয়েছিলেন, দু-তিন দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। অতি দ্রুত জল সরবরাহ যাতে স্বাভাবিক হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু কালবৈশাখীর তাণ্ডবে সব লন্ডভন্ড হয়ে যায় শনিবার সকালে। বৃষ্টি শুরু হওয়ায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে ওই এলাকায়।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,প্রায় তিন দিন হয়ে গেলেও সারানো গেল না হাওড়া পুরসভার আন্ডারগ্রাউন্ড পাইপলাইন। গত বৃহস্পতিবার রাতে বেলগাছিয়া ভাগাড়ে দুটি পাইপ লাইনে বড়সড় ফাটল দেখা দেওয়ায় উত্তর হাওড়া এবং শিবপুর বিধানসভার একাংশের ২২টি ওয়ার্ডে জল সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়ে। শুক্রবার হাওড়া পুরসভার এবং কেএমডিএ(KMDA) ইঞ্জিনিয়াররা পাইপলাইন মেরামতির কাজ করলেও ফের বড়সড় ধস নামায় পাইপ লাইনে ফাটল দেখা দেয়। এই মুহূর্তে জল সরবরাহ বন্ধ রয়েছে। জানা গেছে ইঞ্জিনিয়াররা ফের মেরামতির চেষ্টা চালাচ্ছেন। কতক্ষণে পাইপলাইনের(Pipeline) মেরামত শেষ হবে এ ব্যাপারে পৌরসভার পক্ষ থেকে কোন আশ্বাস দেওয়া হয়নি। এদিকে গরমে জল না পেয়ে প্রচন্ড সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। হাওড়া পুরসভা এবং কলকাতা পুরসভা থেকে জলের ছোট ছোট গাড়ি আনা হয়েছে।

তার মাধ্যমে পানীয় জল(Drinking Water) সরবরাহের চেষ্টা করা হচ্ছে। কিন্তু প্রয়োজনের তুলনায় কম হওয়ায় জলের হাহাকার দেখা দিয়েছে। কলকাতা পৌরসভা থেকে ১৫ টি জলের গাড়ি আনা হয় হাওড়া ব্রিজ দিয়ে। হাওড়া পুরসভার ৩৬ টি গাড়ি ব্যবহার করা হচ্ছে। বালি পৌরসভা থেকেও জলের গাড়ি আনা হচ্ছে। হাওড়ার পুর কমিশনার সুজয় চক্রবর্ত্তী জানিয়েছেন,”পরিষেবা স্বাভাবিক হতে আরো দু’ দিন সময় লাগবে।এখন দেখার কবে পানীয় জল সরবরাহ স্বাভাবিক হয় হাওড়ায়। ইতিমধ্যে পুরো মন্ত্রী ফিরহাদ হাকিম হাওড়া কর্পোরেশনের প্রশাসকের কাছে ঘটনা সম্পর্কে রিপোর্ট তলব করেছেন। কলকাতা পুরসভা থেকে পানীয় জলের গাড়ি পাঠিয়ে জল সরবরাহ করা হচ্ছে।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ