এই মুহূর্তে

হাওড়া ব্রিজে রক্তাক্ত অবস্থায় পড়ে প্রৌঢ়ের দেহ, পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব প্রতিনিধি: হাওড়া ব্রিজের কাছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর ২:৪৫ মিনিট নাগাদ হাওড়া ব্রিজের পিলার নম্বর ১২-এর কাছে ফুটপাথে একজন অচৈতন্য ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। এরপর আশেপাশের লোকজন নর্থ পোর্ট থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু প্রাথমিক পরীক্ষায় ওই ব্যক্তির প্রাণে কোনও সাড়া মেলেনি। এরপরেই ইনকোয়েস্ট সম্পন্ন করে ব্যক্তির দেহ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানেই কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে ‘ব্রট ডেড’ ঘোষণা করেন।

এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজ খবর নিতে শুরু করলে স্থানীয়রা কেউই তাঁর পরিচয় বা তাঁর বাড়ি কোথায়, তা জানাতে পারেনি। এদিকে মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্নও ছিল না। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর হবে। তিনি একজন পুরুষ। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রঙ শ্যামলা বর্ণ, মাঝারি গড়ন। দেহ উদ্ধারের সময় তাঁর পরনে বাদামি টি শার্ট, নীল জ্যাকেট ও কালো হাফ প্যান্ট ছিল। তবে ব্যক্তিকে খুন করে রাস্তায় ফেলে দিয়ে গিয়েছে, নাকি তিনি নিজেই বাড়ি থেকে বেরিয়ে কোনও হৃদরোগের সমস্যায় পড়েছিলেন তা এখনও জানা যায়নি। তবে ব্যক্তির শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে, রিপোর্ট না আসলে তাঁর মৃত্যুর কারণ জানা যাবেনা বলে জানিয়েছে পুলিশ। তবে এই ঘটনায় NPPS-এ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা (UD Case No. 16/2026) দায়ের করেছে। এখন ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ।

গত দুই সপ্তাহে আগে মাথায় ব্যান্ডেজ, মুখে রক্ত নিয়ে হাওড়া স্টেশনে ছাদের উঠে পড়েছিল এক যুবক! যা দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়এছিল হাওড়ায়। পথচলতি মানুষজন এই দৃশ্য দেখে থ হয়ে গিয়েছিলেন এবং জিআরপিতে খবর দেন। তবে জিআরপি আসার আগে যাত্রীরা তাঁকে নামিয়ে আনার চেষ্টা করেছিল। পরে স্টেশনেরই লোকজনের সাহায্য নিয়ে তাঁকে নিরাপদে নামানো হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিঘায় সমুদ্রের বালি চুরি চক্র, ৩টি ডাম্পার সহ গ্রেফতার ৬ পাচারকারী

পাওনা টাকা চাইতে গিয়ে ঠিকাদারের হাতে খুন হলেন পরিযায়ী শ্রমিক

লক্ষ্মীবারে রাজ্য বাজেটে সরকারি কর্মচারিদের জন্য কত শতাংশ ডিএ ঘোষণা? জল্পনা তুঙ্গে

‘ফিরহাদ হাকিম মুর্শিদাবাদে পা রাখলে আস্ত ফিরবেন না’, হুমকি হুমায়ুন কবীরের

মোবাইল ফোন ব্যবহারের প্রতিবাদ করায় স্কুল ইন্সপেক্টরকে মারধর, প্রধান শিক্ষক-সহ ৮ জন সাসপেন্ড

দিল্লি জয়ের পরে কলকাতায় ফিরলেন মমতা, তবে মুখ খুললেন না

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ