সাতসকালে হাওড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সপ্তাহের শুরুতেই সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা । সকাল ৮ টার সময় হাওড়ার উলুবেড়িয়ায় ভয়ঙ্কর বাস দুর্ঘটনা । ১৬ নম্বর জাতীয় সড়কের কুলগাছিয়া শ্রীরামপুরে যাত্রীবাহী বাসকে পিছন থেকে ধাক্কা দেয় অন্য একটি যাত্রীবাহী বাস। আর  তাতেই জখম হয়েছেন ২৫ জন বাস যাত্রী। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে । 

পুলিশ সূত্রে খবর, নন্দীগ্রাম – বারাসাত রুটের একটি বেসরকারি বাসকে হঠাৎ দীঘা থেকে হাওড়াগামী একটি বাস পিছন থেকে ধাক্কা মারে । তাতেই ঘটে বিপত্তি । দুর্ঘটনার সময় বাসের সব মিলিয়ে প্রায় ১৫০ জন যাত্রী ছিল।  এরমধ্যে জখম হয়েছেন ২৫ জন । তাদেরকে উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। আহতদের চোট খুব একটা গুরুতর নয় বলেই জানা গিয়েছে। 

ইতিমধ্যেই দুটি বাসকেই আটক করেছে পুলিশ।  ধাক্কা মারা গাড়িটির চালক পলাতক। তাঁকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি । খবর পেয়ে ঘটনাস্থলে রয়েছে পুলিশ বাহিনী ।  প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রেশারেশির জেরেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে । তাই  দুর্ঘটনার সময় বাস দুটির গতি কেমন ছিল? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ । সেইসঙ্গে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে । 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার, দলে এলেন কুপার সহ ৩ খেলোয়াড়

বাজার খুলতেই শেয়ার বাজারে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

মিয়ামি বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনা, বিধ্বস্ত অ্যামাজনের পণ্যবাহী বিমান, নিহত ৫

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

৮০ বছর পর অন্ধকার ঘুচল! বিধায়কের উদ্যোগে নামখানার বৃদ্ধ দম্পতির ঘরে জ্বলল বিদ্যুতের আলো

যুদ্ধের খরচ তুলতে পর্নোগ্রাফি বৈধ করবে ইউক্রেন! ৩০ হাজার ড্রোন কেনার পরিকল্পনা

আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি! সোমবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া

মিলনমেলা প্রাঙ্গনে আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

সকালেই জোড়া অভিযান! নাদিমুল হকের অফিস থেকে দিল্লির তৃণমূল সদর দফতরে হানা ইডি-র

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! ৩২ জন তীর্থযাত্রী নিয়ে উল্টে গেল বাস, মৃত একাধিক

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের