হাওড়া পুরসভা এলাকায় বেআইনি বাড়ি নির্মাণে ২০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: এবার হাওড়া পুরসভা এলাকায় বেআইনি বাড়ি নির্মাণে ২০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। এই ব্যাপারে কলকাতা হাইকোর্টে(Kolkata High Court) জনস্বার্থ মামলা করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।যদিও তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনায় হাওড়ার প্রাক্তন সিপিএম মেয়র মমতা জয়সওয়াল এবং প্রাক্তন তৃণমূল মেয়র রথীন চক্রবর্তীকে দায়ী করা হয়েছে।স্বেচ্ছাসেবী সংস্থা হুইসেল ব্লোয়ার্স অ্যাসোসিয়েশন হাওড়া ময়দানের মেডিকেল হলে এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে হাওড়া শহরের বুকে ২০১৩ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত কমপক্ষে তিন হাজার ফ্ল্যাট বেআইনিভাবে তৈরি করা হয়েছে।

এই ফ্ল্যাট গুলির নির্মাণে হাওড়া পুরসভার পক্ষ থেকে কোন অনুমতি নেই। সংস্থার পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের আইনজীবী এবং সিপিএম নেতা সব্যসাচী চট্টোপাধ্যায় অভিযোগ করেন প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের(Ex Minister Arup Roy) ঘনিষ্ঠ একশ্রেণীর প্রোমোটার নিয়মের কোন তোয়াক্কা না করে যথেচ্ছ ভাবে শহরে বেআইনি ফ্ল্যাট তৈরি করেছেন। এই ফ্ল্যাট গুলি মোটা টাকায় বিক্রি করা হয়েছে। ২০১৩ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত এই ধরনের ফ্ল্যাটের সংখ্যা কমপক্ষে ৩০০০। এই ফ্ল্যাট গুলির আর্থিক মূল্য কমপক্ষে ২০০০ কোটি টাকা। এই ঘটনার জন্য দায়ী প্রাক্তন মন্ত্রী অরূপ রায় এবং তৃণমূল পরিচালিত বোর্ড। এর প্রেক্ষিতে তিনি সিবিআই (CBI)তদন্তের জন্য দাবী জানান। তিনি আরো বলেন, অবিলম্বে সরকারি নিয়ম মেনে এই বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে এবং যারা জীবনের সব সঞ্চয়ের বিনিময়ে ফ্ল্যাট কিনেছিলেন তাদের জন্য বিকল্প থাকার ব্যবস্থা করতে হবে। সংস্থার সভাপতি আত্মপ্রকাশ সিং বলেন, তিনি তথ্য জানার অধিকার আইনে হাওড়া পুরসভা থেকে বেআইনি বাড়ির তালিকা জোগাড় করেছেন।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অনুমতি দেওয়া হয়েছে বলে হাওড়া পুরসভা থেকে জানানো হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে হাওড়া পুরসভায় জরিমানা জমা দিয়ে বেআইনি ফ্ল্যাট গুলি আইনি করে দেওয়া হয়েছে। যা সম্পূর্ণ বেআইনি। তৃণমূল নেতাদের মদতে অসাধু প্রোমোটাররা বছরের পর বছর এভাবেই বেআইনি কাজ চালিয়ে আসছিল।এদিকে যাবতীয় অভিযোগ অস্বীকার করেন প্রাক্তন মন্ত্রী এবং মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক অরূপ রায়। তিনি বলেন, প্রাক্তন সিপিএম পরিচালিত বোর্ডের মেয়র মমতা জয়সওয়াল এবং তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়র রথীন চক্রবর্তী এর জন্য দায়ী। তাদের আমলেও বেআইনি নির্মাণ আটকানো যায়নি। তিনিও মনে করেন বেআইনি অংশ ভেঙে ফেলা উচিত। তিনি চেয়ারম্যান থাকাকালীন ৩ মাস কোন বেআইনি বাড়িকে জরিমানা জমা দিয়ে আইনি করতে দেননি বলে জোরের সঙ্গে দাবি করেন।

শ্রাবণ মাসে তারকেশ্বরে পুণ্যার্থীদের ভিড় সামলাতে একগুচ্ছ ট্রেনের ঘোষণা পূর্ব রেলের

সোনাঝুরির হাট ‘অবৈধ’ তকমা মানতে নারাজ, জীবিকা বাঁচাতে পরিবেশ আদালতের দ্বারস্থ হস্তশিল্পীরা

দোকান থেকে কেনা জলে চুমুক দিতেই গলগল করে বেরোতে শুরু করল রক্ত…

রবির সকালে হাওড়া ময়দান থেকে বন্ধ মেট্রো, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ভিয়েতনামের ফু-কুওক দ্বীপের কাছে ডুবে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা

দমদম বিমানবন্দর থেকে সরছে মসজিদ, বন্ধ নমাজ পড়া

নাবালিকাকে মারধর, যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার জনপ্রিয় টিভি অভিনেতা

খাল পরিষ্কার করতে গিয়ে উদ্ধার যুবকের পচাগলা দেহ, চাঞ্চল্য বামনগাছিতে

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়ল ৪,০০০

অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিল পর্যালোচনার জন্য কমিটি গড়ল রাজ্য

‘নির্যাতিতার পরিবারকে আইনজীবী দেবে রাজ্য সরকার’, কামদুনি মামলা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর