পশু প্রেমিকে পিটিয়ে খুন করার অপরাধে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ হাওড়া আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি ,হাওড়া: শুক্রবার এক মামলার অভিনব রায় দিল হাওড়া আদালত।হাওড়া আদালতের ইতিহাসে এই রায় প্রথম বলে অভিমত ওয়াকিবহাল মহলের ।নিয়ম করে পথের কুকুরকে খাবার দিতেন। ফলে বাড়ির সামনে সামান্য ক্যাচর ম্যাচর করত অবলা জীবগুলো। আর পথের সারমেয়কে(Street Dogs) এইভাবে খাওয়ার দেওয়াই ছিল অপরাধ। তার জেরে পশুপ্রেমিকে পিটিয়ে খুন করার দায়ে দশ বছরের জেল হেফাজতের নির্দেশ দিল হাওড়া আদালত। এই রায়ের ফলে পশুপ্রেমী সংগঠনগুলি রীতিমতো খুশি।

সরকারি আইনজীবী ব্রজেন্দ্র নাথ শাসমল জানান,” ২০১৪ সালের ২৫ জুন বাড়ির পাশের রাস্তায় রোজকার মতো পথের কুকুরকে খাবার দিয়েছিলেন হাওড়ার বি গার্ডেন থানা এলাকার দক্ষিণ বাকসাড়ার ঠাকুরপুকুর এলাকার বাসিন্দা বানেশ্বর সাউ(৫৪)(Baneswar Shaw)।সেই সময়ে প্রতিবেশী শম্ভু বাগ(Sambhu Bag) বানেশ্বর বাবুকে গালিগালাজ করে।প্রতিবাদ করলে তাকে পিছন থেকে কাঠের বাটাম জাতীয় কিছু দিয়ে মাথায় মারে। ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন বানেশ্বরবাবু।এরপর তাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করেন।এই মামলায় মোট ১৫ জন সাক্ষ্য দেন।

হাওড়ার দ্বিতীয় অতিরিক্ত জেলা জজ সোমেশ প্রসাদ সিনহা অভিযুক্ত শম্ভু বাগকে ৩০৪/১ ধারায় অভিযুক্ত করে দশ বছরের জেল,৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাস জেলের আদেশ দেন।এদিকে এই রায়ের পর উচ্ছ্বসিত পশুপ্রেমীরা। পশুপ্রেমী চিত্রক প্রামানিক জানিয়েছেন,”এই রায়ের ফলে অবলা জীবের উপর নির্যাতন কমবে বলে আশা করি।প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, ওই খুনের ঘটনার পর নিহতের বাড়িতে গিয়েছিলেন তৎকালীন তৃণমূলের বিধায়ক এবং পশুপ্রেমি দেবশ্রী রায়।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ