আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাওড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল লোহা বোঝাই লরি, ঘটনাস্থলেই মৃত্যু ১জনের

নিজস্ব প্রতিনিধি,ইছাপুর: হাওড়ার ইছাপুর কামারডাঙ্গা কাছে একটি লোহার মাল বোঝাই, লরি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায় । মর্মান্তিক এই ঘটনায় তিনজন গুরুতর জখম হন। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। এই খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দাসনগর থানার(Dasnagar P.S.) পুলিশ ।এর পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।তবে দীর্ঘক্ষণ পর ওই লরিটিকে তোলা সম্ভব হয়। যার কারণে ব্যাপক যানজট দেখা দেয় ইছাপুর কামারডাঙ্গা এলাকায়। জানা গেছে, বুধবার সন্ধ্যেবেলা হঠাৎ করেই ইছাপুর বাণী মন্দিরের(Bina Mandir) সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ওই লরিটি।

ওই লরিতে লোহা বোঝাই ছিল। লরিটি কামারডাঙ্গা থেকে ইছাপুরের দিকে আসছিল। লরি চালক সহ তিনজন ছিলেন লরির ভিতরে। তিনজনেরই গুরুতর আঘাত লাগে। একজনের মৃত্যু হয়। জাতীয় সড়কে দুর্ঘটনার সংখ্যা ক্রমশ বাড়ছে। এলাকার মানুষজন অভিযোগ করেন পুলিশের নজরদারি না থাকায় লরিচালকরা ও অধিকাংশ সময় মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন। ফলে দুর্ঘটনা ঘটছে। এর ছাড়া অতিরিক্ত মাল বহন করে লড়িয়ে এবং মালবাহী গাড়িগুলি(Goods Transport) যাতায়াতের পথে ঘটছে দুর্ঘটনা।

এই ধরনের ঘটনা বন্ধ না হলে এবং নজরদারি না বাড়লে দুর্ঘটনা রোখা কখনোই সম্ভব নয়। লোহা বোঝাই ওই লরিটিকে অবশেষে সোজা করে দীর্ঘক্ষণ বাদে তা থানায় নিয়ে যাওয়া হয়। ওই লরিটির যান্ত্রিক পরীক্ষা করবে পুলিশ। প্রকৃত যান্ত্রিক সমস্যার দরুণ নাকি চালকের অসতর্কতা দরুন আচমকা তা উল্টে গিয়েছিল তা পরীক্ষা করে জানবে পুলিশ। লরির মালিককে খবর পাঠানো হয়েছে। ওই এলাকায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

Published by:

Share Link:

More Releted News:

বিধানসভার দ্বিতীয় দফার ভোটের দিন বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

‘আপনাদের কথা দিচ্ছি…’, রাজ্যবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর

তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক, মিলবে মমতা–অভিষেকের গাইডলাইন

মিতালি বাগের গাড়িতে হামলা: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করে রিপোর্ট জেলাশাসকের

প্রচারের শেষবেলায় কল্লোলিনী ভাসল জনসুনামিতে, পায়ে হেঁটে–মোটরবাইকে চড়ে রাজপথে মমতা

মাঝরাতে তৃণমূল কর্মীদের বাড়িতে তল্লাশির নামে মহিলাদের সঙ্গে ‘অশালীন’ ব্যবহার, কাঠগোড়ায় কেন্দ্রীয় বাহিনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ