ফুলশয্যার পরদিনই বরের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ছাঞ্চল্য হাওড়ায়

মর্মান্তিক ঘটনা হাওড়ার বি গার্ডেনে। ফুলসজ্জার পরদিন ভোরেই উদ্ধার হল বরের ঝুলন্ত দেহ। সদ্য বিয়ে করার পর কেন ওই যুবক এহেন কাণ্ড ঘটালেন

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা হাওড়ার বি গার্ডেনে। ফুলসজ্জার পরদিন ভোরেই উদ্ধার হল বরের ঝুলন্ত দেহ। সদ্য বিয়ে করার পর কেন ওই যুবক এহেন কাণ্ড ঘটালেন সেই প্রশ্নই উঠছে সব মহলে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম আদর্শ সাউ, তিনি পেশায় গাড়ি চালক। পরিবারের দাবি, রীতিমতো দেখাশোনা করেই আদর্শের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল ব্য়ারাকপুরের মেয়ে বর্ষা কুমারীর। বৃহস্পতিবার ছিল তাঁদের বউভাত ও ফুলসজ্জা। কিন্তু শুক্রবার সকালে ঘুম থেকে উঠে বর্ষা শৌচালয়ে যান। সেখান থেকে ফিরেই দেখেন নিজেদের ঘরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন আদর্শ সাউ। স্বভাবতই এমন দৃশ্য দেখে স্বাভাবিকভাবে চমকে যান নববধূ। তিনি চিৎকার করে জ্ঞান হারান। তাঁর চিৎকারে অন্যান্যরা ছুটে এসে দেখেন নতুন বরের ঝুলন্ত দেহ।

তড়িঘড়ি আদর্শকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। পরে দেহটি ময়নাতদন্তে পাঠায় পুলিশ। পরিবারের লোকজনও বুঝে উঠতে পারছেন না এর পিছনে আসল কারণ কী। নববধূ বর্ষাও জানিয়েছেন, বিয়ে ঠিক হওয়ার পর বেশ কয়েকবার তাঁদের মধ্যে ফোনে কথা হয়েছিল। কিন্তু কোনও রকম অস্বাভাবিকতা লক্ষ্য করেননি তিনি। তবে পুলিশের অনুমান, প্রেমঘটিত বা অন্য কোনও সম্পর্কের জন্যই আত্মঘাতী হয়েছেন ওই যুবক। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

৩০ বছর বয়সেই হাঁটুর ব্যথায় কাবু? যন্ত্রণা থেকে রেহাই পেতে ভুল ব্যায়াম কখনও নয়

প্রতিমাসে রিচার্জের ঝামেলা শেষ, ২,৩৯৯ টাকায় ৪১২ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL

২৯ অগস্ট থেকে ৫ রাশির জাতকদের জীবনে সুখবর আসতে চলেছে

চন্দ্রগ্রহণের পর চারটি জিনিস দান করুন, ধন-সম্পত্তি উপচে পড়বে সংসারে

রাখি পূর্ণিমার পবিত্র লগ্নে বিদেশ থেকে চাকরির প্রস্তাব, ভ্রমণে সতর্ক থাকতে হবে ৫ রাশির জাতকদের

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?