উলুবেড়িয়ায় ধৃত তৃণমূল কাউন্সিলর, কী অভিযোগে গ্রেফতার ?

Share:

নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া: ২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় নাম আগেই জড়িয়েছিল। এবার উলুবেড়িয়া পুরসভার সেই অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। উলুবেড়িয়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল যাদব (Nirmal Yadav)। তাঁর বিরুদ্ধে বিজেপি কর্মীদের ঘর ভাঙচুর, মারধর, যৌন হেনস্থা-সহ নানা অভিযোগ রয়েছে। শনিবার তাঁর শ্বশুরবাড়ি ফুলেশ্বর থেকে গ্রেফতার করে পুলিশ।

জানা গিয়েছে, ২০২১ সালে ভোট পরবর্তী অশান্তিতে নাম জড়িয়েছিল তৃণমূল নেতা নির্মল যাদবের (Nirmal Yadav)। বিজেপি কর্মীদের ভয় দেখানে থেকে মারধরও করা হতো বলে জানা গিয়েছে। রাজ্যে পালাবদলের পরে এই ভোট পরবর্তী অশান্তির একাধিক ফাইল খুলেছে। তারপরেই গ্রেফতার করা হয়েছে নির্মল যাদবকে। তাঁর বিরুদ্ধে ত্রাণের জিনিস চুরি করারও অভিযোগ রয়েছে। শনিবার তাঁকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় ত্রিপল চোর, কম্বল চোর বলেও কটাক্ষ করেন স্থানীয়রা। স্থানীয় বিজেপি নেতার অভিযোগ, ২০২৬-র বিধানসভা নির্বাচনের আগেও এলাকায় ভয়ের পরিবেশ সৃষ্টি করেছিল। ভোটের ফল প্রকাশের পরে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। এবার তাঁকেই গ্রেফতার করা হয়েছে।

বিজেপি সরকার আসার পরে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল। দলের অন্দরেই ক্ষোভের সঞ্চার হচ্ছে। একাধিক পুরসভা থেকে কাউন্সিলররা ইস্তফা দিচ্ছেন। অনেক নেতৃত্ব দলের বিরুদ্ধেই মুখ খুলছেন। বহু তৃণমূল নেতা গ্রেফতার হয়েছেন। তাঁদের মধ্যে কেউ তোলাবাজির অভিযোগে গ্রেফতার, আবার কেউ ত্রাণ চুরির অভিযোগে গ্রেফতার হয়েছেন। এবার তাতেই নতুন সংযোজন হয়েছেন উলুবেড়িয়ার কাউন্সিলর নির্মল যাদব (Nirmal Yadav)। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আর কে কে জড়িত রয়েছেন, খোঁজ পেতে চাইছে পুলিশ।

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা পেসার

‘বাজলো তোমার আলোর বেণু’, মহালয়ায় সকালে নবদ্বীপ-শ্যামনগর গঙ্গার ঘাটে ঘাটে উপচে পড়ল ভিড়

মহালয়ায় ইডেন গার্ডেন্সে দুর্গাপুজোর বিশেষ অনুষ্ঠান

মাত্র ১ টাকায় মিলবে পোলাও-মিষ্টি, চালু হচ্ছে ‘আহার ক্যান্টিন’, কারা পাবেন এই সুবিধা?

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

বাজার কাঁপাতে আসছে Samsung Galaxy S27 সিরিজ, কত দাম হবে?

পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ?

জম্মু-কাশ্মীরে গুলিবিদ্ধ হয়ে CISF জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

আমেরিকার উপকূলে আছড়ে পড়ল হারিকেন ‘ইসাইয়াস’, সরানো হচ্ছে বাসিন্দাদের

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের