তৃণমূলের পার্টি অফিসের আলমারি থেকে প্রচুর আধার ও জব কার্ড উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি, চন্দ্রকোণা: তৃণমূলের পার্টি অফিসের আলমারি থেকে শয়ে শয়ে আধার কার্ড ও বেশ কিছু জব কার্ড উদ্ধার। ঘটনায় শোরগোল।পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা থানার(Chandrakona P.S.) মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর গ্রামের ঘটনা। রবিবার স্থানীয় বিজেপি কর্মীরা তৃণমূলের ওই পার্টি অফিসটিকে ঘিরে ধরে। দরজা ও আলমারির তালা ভাঙতেই চক্ষু চড়কগাছ। পার্টি অফিসের আলমারি ভিতর শয়ে শয়ে আধার কার্ড(Adhar Card) ও বেশ কয়েকটি জব কার্ড (Job Card)উদ্ধার হয়েছে। স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, দুর্নীতি করার আঁতুর ঘর ছিল এই পার্টি অফিস।

বিজেপি নেতা মৃন্ময় দণ্ডপাট জানিয়েছেন, সাধারণ মানুষের আধার কার্ড ও জব কার্ড আটকে রেখে সাধারণ মানুষের কাছ থেকে tmc দলের নেতারা জনগণের টাকা লুট করেছে, এর পাশাপশি তিনি জানান প্রশাসন এর সঠিক তদন্ত করুক। এর আগেও একাধিক জায়গায় কখনো রাস্তার ধারে কখনো বা রাজনৈতিক নেতাদের বাড়ি থেকে আধার কার্ড উদ্ধার হয়েছে। নর্দমা থেকে উদ্ধার হয়েছে আধার কার্ড। অন্যদিকে, তৃণমূল আমলে ১০০ দিনের কাজের সুপারভাইজার উপভোক্তাদের কাছ থেকে জব কার্ড নিয়ে আটকে রেখেছে দীর্ঘদিন। জব কার্ড এবং পুরনো প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজার এর বাড়ি ঘেরাও করে ঝাঁটা দেখিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের।

নন্দীগ্রামের খোদামবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের আমড়াতলা ১০০ নম্বর বুথে মঞ্জুরি গিরি তিনি তৃণমূল কংগ্রেসের আমলে সুপারভাইজার ছিলেন ১০০ দিনের কাজের। উপোভোক্তাদের কাছ থেকে জব কার্ড নিয়ে তিনি দীর্ঘদিন আটকে রেখেছেন এমনটাই অভিযোগ উপভোক্তদের। আগামী জুলাই মাস থেকে আবারো পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ শুরু হতে চলেছে। কিন্তু উপভোক্তাদের কাছে পুরোনো জব কার্ড নেই। যার ফলে কাজ পেতে অসুবিধা হবে এমনটাই ভয় কার্ড হোল্ডারদের। যখন উপভোক্তারা কার্ড চাইতে আসেন মঞ্জুরি গিরির কাছে, তখন নাকি কার্ড দিতে অস্বীকার করেন মঞ্জুরী গিরি। এও বলেন যাদের ভোট দিয়েছে তাদের কাছে গেলে তারাই জব কার্ড দেবে।

এছাড়াও গ্রামবাসীদের অভিযোগ পুরনো জব কার্ডে তারা যে সমস্ত কাজ করেছিলেন সেই টাকা ও আটকে রেখেছেন মঞ্জুরিদেবী। সরকারের থেকে আসা ত্রিপল তাদের দেওয়া হয়নি। অভিযোগ তুলে পূর্বতন সুপারভাইজার মঞ্জুরী গিরির বাড়ি ঘেরাও করে রবিবার দুপুরে বিক্ষোভ দেখালেন আমড়াতলার ১০০ নম্বর বুথের গ্রামবাসীরা। যদিও মঞ্জুরি গিরি বলেন, গ্রামবাসীরা মিথ্যা অভিযোগ করছেন। তিনি কারোর জব কার্ড আটকাননি। কারোর কোন টাকাও আত্মসাৎ করেননি। যদিও গ্রামবাসীরা ওই সুপারভাইজারের কথা শুনতে নারাজ। জব কার্ডের দাবিতে তারা এখনো বিক্ষোভ দেখাচ্ছেন বাড়ি ঘেরাও করে। পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত রয়েছে।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই