শালিমার স্টেশনে দুরন্ত এক্সপ্রেসের যাত্রীর সুটকেস থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকার বৈদেশিক মুদ্রা

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ভোটের মুখে প্রায় প্রত্যেক এলাকায় চলছে নাকা তল্লাশি। রবিবার হাওড়া জেলার শালিমার স্টেশনে তল্লাশির সময়ে বিপুল ডলার এবং ইউরো উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় পাটনার ফুলওয়ারির বাসিন্দা অলক কুমারকে(Alok Kumar) আটক করা হয়েছে। তিনি রবিবার সকালে দূরন্ত এক্সপ্রেসে পাটনা থেকে এসে হাওড়ার শালিমারে নামেন। তার পরেই তাঁকে তল্লাশি করে ইউরো এবং ডলার উদ্ধার করে পুলিশ। যদিও আটক ব্যক্তি দাবি করেছেন তিনি একটি বৈদেশিক (Dollar)লেনদেন সংস্থার সঙ্গে যুক্ত। কিন্তু তার কাছে ভারতীয় অর্থ মূল্যে যে ৪৫ লক্ষ টাকার বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে তার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাই তাঁকে পুলিশ আটক করে জিজ্ঞাসা করা শুরু করেছে।

এই বিপুল পরিমাণ বৈদেশিক অর্থ সে কোথা থেকে নিয়ে এসে কোথায় নিয়ে যাচ্ছিলেন সবটাই এখন তদন্ত সাপেক্ষ। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন দূর পাল্লার রেল স্টেশন বাসস্ট্যান্ড সহ শহর এবং শহরতলী বিভিন্ন পয়েন্টে নাকা চেকিং(Naka Checking) জোরদার করা হয়েছে। প্রায় প্রতিদিনই এই নাকা চিটিং এ কোথাও অস্ত্র কোথাও বেআইনি ভারতীয় অর্থ আটক করছে পুলিশ। অন্যদিকে,ভোটের প্রাক্কালে মালদায় সকেট বোমা উদ্ধার। সকেট বোমা সহ বিহারের এক দুষ্কৃতীকে গ্রেফতার করে মালদার রতুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুষ্কৃতীর নাম মহম্মদ সামির। বয়স ৩০ বছর। বাড়ি বিহারের আমদাবাদ থানার বাবলাবোনা গ্রামে। শনিবার রাতে সে একটি সকেট বোমা নিয়ে রতুয়ার মাকাইয়া গ্রামে গিয়েছিল। বিশেষ সূত্রে রতুয়া থানার পুলিশ এই খবর জানতে পেরে রাতেই ওই এলাকায় অভিযান চালায় এবং বিহারের ওই দুষ্কৃতীকে পাকড়াও করে।

তল্লাশিতে ধৃতের হেপাজত থেকে উদ্ধার হয় একটি সকেট বোমা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধৃত দুষ্কৃতী ওই সকেট বোমাটি নমুনা হিসেবে কাউকে দেখাতে নিয়ে এসেছিল। পরে আরও সাপ্লাই দিয়ে মালদায় ভোটের আবহে বড়সড় কোন গন্ডগোল, অশান্তি তৈরির চক্রান্ত করেছিল। তাই এই চক্রান্ততে আর কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে রবিবার ধৃতের পুলিশ হেপাজত চেয়ে পেশ করে চাঁচল মহকুমা আদালতে। ভিন রাজ্য থেকে ভোটের প্রাক্কালে বৈদেশিক মুদ্রা অথবা সকেট বোম নিয়ে অন্য রাজ্যের বাসিন্দা এবং অপরাধীদের রাজ্যে আনাগোনা বৃদ্ধি পাওয়ায় নজরদারি আরো জোরদার করা হচ্ছে।

আয়নাবাজি! জেলে দিদির সাজা খাটছেন ছোট বোন, তদন্তের নির্দেশ আদালতের

হিঙ্গলগঞ্জে খুন হওয়া বিজেপি কর্মীর পরিবার দোষীদের শাস্তি চান মুখ্যমন্ত্রীর কাছে

প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে নারীদের উপর অত্যাচার নিয়ে তদন্ত কমিটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের পাঠানো টাকা খরচই করেনি তৃণমূল সরকার! মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলায় চালু জল জীবন মিশন

সলমানের ‘হট’ চেহারায় মুগ্ধ সঙ্গীতা বিজলানি, নতুন করে ভাইজানের প্রেমে পড়লেন নাকি?

ইমাম–মোয়াজ্জেম–পুরোহিত ভাতা বন্ধ হচ্ছে, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত রাজ্য সরকারের

পুরসভার নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল, জাতীয় সড়কের উপর পশুহাটের অভিযোগ

‘রাস্তা আটকে নমাজ নয়, নির্দেশ না মানলে…’, চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনায় মিলল অনুমোদন

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

ভারতে এবার পরমাণু হামলার হুমকি পাকিস্তানি সেনার

স্থানীয় থেকে দূরপাল্লার বাসে মহিলাদের ভাড়া লাগবে না, বড় ঘোষণা রাজ্য সরকারের

বাহিনীর গায়ে হাত পরলে, আমার থেকে খারাপ পুলিশমন্ত্রী হবে না ,হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভবানীপুরে জনসংযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কোন নয়া বার্তা দেবেন?‌