মেরুকরণের চেষ্টা, হুমায়ুন কবীরের বিরুদ্ধে থানায় অভিযোগ সংখ্যালঘু সংগঠনের

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার হুমায়ুন কবীরের বিরুদ্ধে সিউড়ি থানায় জমা পড়ল অভিযোগ। শুক্রবার (১০ এপ্রিল) রাতে বীরভূমের সিউড়ি থানায় তাঁর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ‘রাষ্ট্রীয় অল্পসংখ্যক আরক্ষণ মোর্চা’-র সর্বভারতীয় সভাপতি হাজি মহম্মদ পারভেজ সিদ্দিকি। সেই সঙ্গে হুমায়ুন কবীরকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবিও জানানো হয়েছে।

অভিযোগকারী সিদ্দিকির দাবি, হুমায়ুন অর্থের বিনিময়ে রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোটে মেরুকরণ করার চেষ্টা করছেন। সিউড়ি থানায় একটি ‘জিরো এফআইআর’ রুজু করেছি এবং হুমায়ুনের দ্রুত গ্রেফতারির দাবি জানাচ্ছি।এই নিয়ে মোট তিনটি অভিযোগ দায়ের হয়েছে হুমায়ুন কবীরের বিরুদ্ধে। কলকাতার ময়দান থানা এবং মুর্শিদাবাদের রেজিনগর থানার পরে এবার বীরভূমের সিউড়ি থানাতেও তাঁর বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে।

যদিও এই ঘটনাকে হুমায়ুন কবীর সম্পূর্ন তূণমূল কংগ্রেসের চক্রান্ত বলে দাবি করেছেন। তাঁর কথায়, ‘কিছু লোককে তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী সংস্থা দিল্লি থেকে টাকার বিনিময়ে ভাড়া করে নিয়ে এসেছে। তাঁরা ‘হাজি’ নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং মুসলিম সমাজকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে কথা বলছেন।’

বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের তরফে প্রকাশ করা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, বিজেপির সঙ্গে ১০০০ কোটি টাকার ডিল করার কথা শোনা গিয়েছে হুমায়ুন কবীরের মুখে। মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণকে সামনে রেখে ওই ডিল করেছিলেন হুমায়ুন কবীর বলে অভিযোগ। এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভেঙে দেওয়ার কথা জানিয়েছে আসাদউদ্দিন ওয়েইসির দল মিম।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে