‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া জবাব ছিল সার্জিক্যাল স্ট্রাইক,’ ‘মন কি বাতে’ বললেন মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের উরিতে সেনা ছাউনির মধ্যে ঢুকে ভারতীয় জওয়ানদের নৃশংসভাবে খুন করেছিল জঙ্গিরা। সেই ঘটনায় পাল্টা প্রত্যাঘাত করে ভারতীয় সেনা। পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গিদের বেছে বেছে খতম করে ভারতীয় সেনারা। সেই ঘটনা সার্জিক্যাল স্ট্রাইক বলে উল্লেখিত রয়েছে ভারতীয় সেনার ইতিহাসে। আজ থেকে ঠিক দশ বছর আগে ঘটনাটি ঘটেছিল। ২০১৬ সালের ২৮-২৯ সেপ্টেম্বরের মধ্যে ভারতীয় জওয়ানরা সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। সেই ঘটনার কথা আজ, রবিবার ১৩৮ তম ‘মন কি বাতে’ স্মরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, ‘সার্জিক্যাল স্ট্রাইকের সাফল্যের কথা বলতে হয়। ১০ বছর আগে, ২০১৬ সালের ২৮-২৯ সেপ্টেম্বর ভারতীয় সেনা পাকিস্তানে জঙ্গিদের গোপন ঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল। নিয়ন্ত্রণ রেখার ওপারে গিয়ে আমাদের সেনা যে সাহসিকতা ও বীরত্ব দেখিয়েছিল, তা দেখে গোটা বিশ্ব অবাক হয়েছিল। তবে শুধু সার্জিক্যাল স্ট্রাইক নয়, বালাকোট এয়ারস্ট্রাইক, অপারেশন সিঁন্দুর অভিযানের মাধ্যমে আমাদের সেনা বুঝিয়ে দিয়েছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে চলছি। কোনও জঙ্গিকে রেয়াত করা হবে না। অপারেশন সিঁন্দুরে জঙ্গিদের কোমড় ভেঙে দেওয়া হয়েছে। ভারত এই বিষয়ে কঠোর নীতি গ্রহণ করেছে।’

আরও পডুন: পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত ১৭

এদিনের ‘মন কি বাত’ অনুষ্ঠানে জনগণনা নিয়েও বক্তব্য রাখেন মোদি। কেন জনগণনা প্রয়োজন সেই বিষয়ে সবটা পরিষ্কার করে বলেন মোদি। প্রধানমন্ত্রী বলেন, ‘কেন্দ্র ও রাজ্য সরকারগুলির সহযোগিতায় জনগণনার প্রথম পর্যায়ের কাজ প্রায় শেষের দিকে। ৩২ কোটি দেশবাসী ইতিমধ্যেই জনগণনায় যুক্ত হয়েছে।’ এরই সঙ্গে দেশজুড়ে নির্বিঘ্নে গণেশ পুজো অনুষ্ঠিত হওয়ায় তার প্রশংসা করেছেন তিনি। আগামীতে উৎসবের মরশুম শুরু হচ্ছে, তাই দেশবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন মোদি।

গুয়াহাটিতে পা রাখতেই আরশোলাদের মুখপাত্র আশুতোষকে আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে গেল পুলিশ

পুরভোটকে মাথায় রেখে বিজেপি বিধায়কদের বাড়তি দায়িত্ব, গুরুত্ব বাড়ল সজলের

রানাঘাটে দোকানে হামলা! শূন্যে গুলি চালিয়ে খুনের হুমকি, উদ্ধার তাজা গুলির খোল

সুগন্ধি চাল নয়, লুচি দিয়েই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের পায়েস

৫ লক্ষ টাকা তোলা না দেওয়ায় ডাক্তারকে বাসনপত্র দিয়ে বেধড়ক মার, কাঠগড়ায় ‘বিগ বস’ প্রতিযোগী

মুখ্যমন্ত্রীর মৃত্য়ুকামনা করলেন হুমায়ুন কবীর, নওদার বিধায়কের মন্তব্যে শোরগোল

বাড়িতে সবজি শেষ? মাত্র ১০ মিনিটে বানান রাজস্থানি ‘বেসনের ঘেসেলা’

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৫২ বছরের ঝাড়ুদার, চাঞ্চল্য পুনেতে

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত ১৭

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

ঘরের ভিতর রক্তের হোলি! স্ত্রী ও দুই শিশুসন্তানকে খুনের পর আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া জবাব ছিল সার্জিক্যাল স্ট্রাইক,’ ‘মন কি বাতে’ বললেন মোদি

ফুটবল খেলতে খেলতেই মাটিতে লুটিয়ে পড়লেন খেলোয়াড়, তার পরেই ঘটল মর্মান্তিক ঘটনা