আগ্নেয়াস্ত্র দেখিয়ে স্ত্রীকে খুনের হুমকি, গ্রেফতার স্বামী সহ ২

Share:

নিজস্ব প্রতিনিধি, চন্দ্রকোনা : দাম্পত্য কলহ অনেকদিন ধরেই চলছিল। অশান্তির এমন পর্যায়ে পৌঁছেছে যে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে স্ত্রীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি সহ আরও ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বড়আকনা গ্রামের বাসিন্দা মঙ্গল ভুঁইয়া তার স্ত্রী বুলটি ভুঁইয়ার মধ্যে অশান্তি চলত। বিভিন্ন সময় স্ত্রী বুলটিকে মারধর করার অভিযোগ উঠেছে স্বামী মঙ্গল ভুঁইয়ার বিরুদ্ধে। এখানেই শেষ নয়, আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।

বহুদিন অত্যাচার সহ্য করার পর বাধ্য হয়ে থানায় গিয়ে স্বামী মঙ্গল ভুইয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মহিলা। চন্দ্রকোনা থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বুলটি। অভিযোগ পেয়েই চন্দ্রকোনা থানার পুলিশ দ্রুত তদন্তে নেমে অভিযুক্ত স্বামী মঙ্গল ভূঁইয়া ও তার এক বন্ধুকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে। চন্দ্রকোনা থানার পুলিশ সূত্রে খবর একটি নাইন এমএম পিস্তল উদ্ধার হয়েছে অভিযুক্তের কাছ থেকে। এই পিস্তল তাঁর কাছে কোথা থেকে এসেছে, কেনই বা ওই আগ্নেয়াস্ত্র সঙ্গে রেখেছিলেন, সব জানতে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার ধৃতদের পাঠানো হয়েছে ঘাটাল আদালতে।

স্থানীয় সূত্রে খবর অভিযুক্তরা বিজেপিকর্মী এলাকায় হিসেবে পরিচিত। দুজনের মধ্যে মাঝেমধ্যেই অশান্তি হত বলে জানা গিয়েছে। অশান্তি চরমে উঠতেই স্ত্রীকে খুনের হুমকি দেন স্বামী। অভিযুক্তের সঙ্গে এই ঘটনায় জড়িত রয়েছে তার এক বন্ধুও। তদন্তের স্বার্থে দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে