‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

Share:

নিজস্ব প্রতিনিধি: রেজিনগর বিধানসভার উপ নির্বাচনে টান টান উত্তেজনা। প্রার্থীপদ প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে এলেন মমতাপন্থী তৃণমূল প্রার্থী রবিউল আলম চৌধুরী। আজ, শনিবার সকালেই তিনি ঘোষণা করেছিলেন রেজিনগরে ভোটে দাঁড়াবেন না। কিন্তু কিছুক্ষণ আগেই তিনি ডিগবাজি খেয়ে জানালেন প্রার্থীপদ প্রত্যাহার করছেন না। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেজিনগর উপ নির্বাচনের মমতাপন্থী প্রার্থী রবিউল জানান, ‘আমাদের সুপ্রিমো মমতাদির কথাতেই প্রার্থীপদ প্রত্য়াহারের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালাম। প্রার্থী পদ প্রত্যাহার করছি না। মমতাদি নির্দেশ দিয়েছেন ভোট করার জন্য। আমার সঙ্গে কল্যাণদা, কুণালদার কথা হয়েছে। দিদিও আসবেন রেজিনগরে।’

আরও পডুন: মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, নর্দমার প্রবল স্রোতে ভেসে গেল ভক্তদের গাড়ি, মৃত ৮

মাত্র কয়েকঘন্টাতেই ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছেন রবিউল। তিনি এও জানিয়েছেন, আগামিকাল রবিবার থেকে ভোটপ্রচারে নামবেন। এদিন সকালে প্রার্থীপদ প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তিনি। সেই সময়ে রবিউল বলেছিলেন, ‘নতুন প্রতীক নিয়ে ভোটে লড়াই করা চাপের। কাউকে নতুন প্রতীক চেনানো যাচ্ছে না। ভোট করার জন্য কর্মী পাচ্ছি না। সব কর্মী পালিয়ে যাচ্ছেন। তাই প্রার্থীপদ প্রত্যাহার করব।’ সূত্রের খবর, তারপরেই রবিউলকে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রীর ফোনের পর আশ্বস্ত হয়ে ভোট ময়দানে ফেরার কথা ঘোষণা করেছেন রবিউল। নন্দীগ্রামের পর রেজিনগরের উপ নির্বাচনকে কেন্দ্র করে টান টান উত্তেজনার সৃষ্টি হয়েছে। গতকাল, শুক্রবার নন্দীগ্রাম বিধানসভার উপ নির্বাচনে ভোটে না দাঁড়ানোর সিদ্ধান্ত নেন মমতার প্রার্থী সঞ্চিতা দে প্রধান। তারপরেই প্রার্থীপদ প্রত্যাহারের বিষয়ে জল্পনা বাড়িয়ে দেন রেজিনগরের কালীঘাটপন্থী প্রার্থী রবিউল। তবে এদিন দুপুরে মমতার কথাতেই ভোটের ময়দান না ছাড়ার কথা স্পষ্টভাবে জানিয়ে দেন তিনি।

বিদ্রোহিনী, তেহরানের রাস্তায় হিজাব ছাড়াই ১০ কিমি ম্যারাথনে দৌড়ালেন তরুণীরা

স্বাদ ও স্বাস্থ্যের অনন্য মেলবন্ধন! বাড়িতে বানিয়ে নিন ভুট্টার লুচি

নতুন স্বাদ চান? রইল পনির পোস্তর সিক্রেট রেসিপি

‘অভিষেক শর্মাকে অপহরণ করব’, ভাইরাল আফগান তরুণীর মন্তব্য

হঠাৎ বাড়িতে নিরামিষাশী অতিথি? বানিয়ে ফেলুন জিভে জল আনা সয়াবিনের পদ

মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, নর্দমার নোংরা জলে ভেসে গেল ভক্তদের গাড়ি, মৃত ৮

গণপতি বাপ্পাকে জলে ভাসাতে গিয়ে অঝোরে কান্না চিরাগ পাসোয়ানের, ভাইরাল ভিডিও

মহিলার চুলের মুঠি ধরে হিঁচড়ে নিয়ে গেল পুলিশকর্মী, ভাইরাল ভিডিও

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

‘রাস্তা না হলে ভোট দেব না,’ সিন্ধিয়াকে ঘিরে বিক্ষোভ, পাল্টা গ্রামবাসীদের সতর্ক করলেন কেন্দ্রীয়মন্ত্রী

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের