‘ভালো লাগে না একটানা পড়াশোনা করতে’, কোন ম্যাজিকে মাধ্যমিকে তৃতীয় বাঁকুড়ার মৈনাক?

Share:

নিজস্ব প্রতিনিধি: ৮৪ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। গতবারের তুলনায় এবছর বাড়ল মাধ্যমিকে পাসের হার। এবারে মাধ্যমিকে রাজ্যে মেধা তালিকায় তৃতীয় হয়েছে বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুলের ছাত্র মৈনাক মণ্ডল। তার প্রাপ্ত নম্বর ৬৯৫। বাধাধরা নিয়মে পড়াশোনার অভ্যাস ছিল না মৈনাকের। ভালো লাগত না একটানা পড়াশোনা করতেও। তা সত্ত্বেও এই ফলাফলে আপ্লুত মা অর্চনা মণ্ডল এবং বাবা শিশির মণ্ডল।

 মৈনাক মণ্ডলের প্রাপ্ত নম্বর –       

বাংলা- ৯৭

ইংরেজি- ৯৮

অঙ্ক-১০০

ভৌত বিজ্ঞান-১০০

জীবন বিজ্ঞান-১০০

ইতিহাস- ১০০

ভূগোল- ১০০

মৈনাকের কথায়, ‘আমি বেশি ক্ষণ টানা পড়তে পারি না। কিছুক্ষণ পড়তাম,  তারপর খেলতাম। আবার পড়তে বসতাম। তবে স্কুল এবং টিউশনের স্যরেরা ভীষণ সাহায্য করেছেন। যখনই গিয়েছি, বিন্দুমাত্র রেগে না গিয়ে বুঝিয়ে দিয়েছেন। ওঁদের সাহায্য ছাড়া এই ফল সম্ভব হতো না।’ পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খুব পছন্দ মৈনাকের। পছন্দের ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। মৈনাক ইঞ্জিনিয়ারিং পড়তে চায়। সে বলে, ‘অঙ্ক আমার প্রিয় বিষয়। সেই কারণেই আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাই।’

ছেলের সাফল্যে প্রত্যাশিত ভাবেই ভীষণ খুশি মা  ও বাবা। পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী অর্চনা বলেন, ‘খুব ভালো লাগছে। ও ভীষণই চঞ্চল ছেলে। কিন্তু খুব সিরিয়াস। টানা পড়াশোনা করত না। তবে সারাদিন বই সঙ্গেই থাকত। বাবা শিশিরের বইয়ের ব্যবসা। তিনি বলেন, ‘ছেলে যে বিষয় নিয়ে পড়তে চায় পড়ুক। আমাদের এ নিয়ে কিছু বলার নেই। ও নিজের ভালোটা জানে।’

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ