‘মানুষের ভালবাসা পেয়েছি, দলের ভালবাসা পাইনি’, কাঁদছেন লকেট

লোকসভা ভোটে রচনার বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে লকেট চট্টোপাধ্যায় তাঁর হারের জন্য কাঠগড়ায় তুলছেন দলেরই স্থানীয় নেতৃত্বকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: উনিশের লোকসভা নির্বাচনে বাংলা থেকে ১৮টি আসনে জিতে কার্যত সবাইকে চমকে দিয়েছিল বিজেপি(BJP)। সেই ১৮জন সাংসদের মধ্যে ছিলেন হুগলি লোকসভা কেন্দ্র(Hooghly Constituency) থেকে জেতা টলি নায়িকা লকেট চট্টোপাধ্যায়ও(Locket Chatterjee)। তিনি সেবার জয়ী হয়েছিলেন ৭৩ হাজার ভোটের ব্যবধানে। কিন্তু সেই নির্বাচনের ঠিক ২ বছরের মাথায় একুশের বিধানসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রেই বিজেপি যখন তাঁকে আবারও প্রার্থী করে তখন লকেট হেরে যান ১৮ হাজার ভোটের ব্যবধানে। কারত্রযত সেই সময়েই সামনে এসেছিল লকেটের সঙ্গে হুগলির স্থানীয় বিজেপি নেতৃত্বের জোর সঙ্ঘাত বেঁধেছে। কার্যত সেই নির্বাচনে তিনি স্থানীয় বিজেপি নেতৃত্বের সহযোগিতা পাননি বলে সরব হয়েছিলেন লকেট। যদিও তাতে লাভ বিশেষ কিছু হয়নি। হুগলি-চুঁচুড়ায় লকেট বিরোধিতা অটুট ছিল বিজেপির অন্দরে। এবারে লোকসভা ভোটেও(Loksabha Election 2024) হেরে সেই লকেট কাঠগড়ায় তুলছেন স্থানীয় নেতৃত্বকেই।

এবারের লোকসভা নির্বাচনে হুগলি থেলে লকেটকে হারিয়ে জয়ী হয়েছেন আরেক টলি নায়িকা তথা তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। উনিশে যে মার্জিনে লকেট এই কেন্দ্র থেকে জিতেছিলেন, প্রায় সেই একই মার্জিনে এবার রচনাও জিতেছেন। কিন্তু রচনা পিছিয়ে পড়েছেন হুগলি লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা ৩টি বিধানসভা কেন্দ্রে। সেই ৩ কেন্দ্র হল বলাগড়, সপ্তগ্রাম ও চুঁচুড়া। সেই চুঁচুড়া যেখানে লকেট একুশের ভোটে হেরেছিলেন। এবারে চুঁচুড়া লকেটকে লিড দিয়েছে। কিন্তু তারপরেও লকেটের অভিযোগ, স্থানীয় বিজেপি নেতাকর্মীরা তাঁকে ভোটে লড়াইয়ের ক্ষেত্রে খুব একটা সহায়তা করেননি। তাঁর বক্তব্য, ‘কেন্দ্রীয় নেতৃত্বের তরফে অনেক সমর্থন পেয়েছি। হারের কারণ কী, তা জানাব ওদের। নেতাদের চুপ করে থেকে আগে কর্মীদের কথা শোনা উচিত। তাঁরাই আসল কারণটা বলতে পারবেন। মানুষের থেকে অনেক ভালবাসা পেয়েছি। কিন্তু দলের থেকে পায়নি। তবুও হুগলির সঙ্গেই থাকব।’ আর হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি নেতাকর্মীরা তাঁরা কী বলছেন?

হুগলিতে বিজেপির নির্বাচনী কমিটির আহ্বায়ক সুবীর নাগের মতে, ‘৩ বিধানসভায় এগিয়ে থাকলেও ব্যবধান লক্ষ্যের তুলনায় অনেকটাই কম। তৃণমূলের তুলনায় বিজেপি সাংগঠনিক ভাবে দুর্বল হলেও ওই তিন কেন্দ্রে যথেষ্ট শক্তিশালী। তাই বেশি মানুষের কাছে পৌঁছনো সম্ভব হয়েছিল। অনেককেই বোঝাতে পারা গিয়েছিল। বাকি ৪ কেন্দ্রে সেটা হয়নি। পাশাপাশি, দলে থেকেও অনেকেই দলের বিরুদ্ধে ভোট করিয়েছেন। তাঁদের চিহ্নিত করে ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে নামের তালিকা পাঠাব। ভুল শুধরে বিধানসভায় ভাল ফল করব।’  

কাছের মানুষ ক্ষতি করবে, শনির কুদৃষ্টিতে বিপদ ৩ রাশির জাতকদের…

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই