‘জন্মেছি বীরের মতো, মরবও বীরের মতো’, শান্তিপুর থেকে বার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর : জন্ম হয়েছে বীরের মতো, মৃত্যুও হবে বীরের মতোই। শান্তিপুরের জনসভা থেকে এই কথাই বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি বলেছেন, এর আগে একাধিক বার তাঁকে মারার চেষ্টা করা হয়েছে। কিন্তু রাখে হরি, মারে কে। ভগবানের জন্য তিনি বার বার রক্ষা পেয়েছেন এই কথা আগেও বলেছেন। তাই তিনি ভয় পান না।  

তাঁর বক্তব্যে এদিন উঠে এসেছে, ১৯৯০ সালে মার খাওয়ার কথা। সেদিনের ঘটনার পর থেকে জীবনে অনেক কিছু বদলে গিয়েছে। ঠিকমতো ঘুম হয় না। খাওয়ার ক্ষেত্রেও সমস্যা এসেছে। ভোর ৪টের আগে ঘুম আসে না। এর আগেও একাধিক জনসভাতে তাঁর ওপর হওয়া আক্রমণের কথা তিনি বলেছেন। এদিনও সেই কথা তুলে ধরেছেন। ১৫ দিনের বেশি সময় ধরে ভোটের প্রচারের জন্য বাইরে রয়েছেন। হোটেলে থাকছেন, সব খাবারও খেতে পারেন না। মালতীপুরের সভায় যাওয়ার সময় এক ড্রোন এসে পড়েছিল তাঁর কপ্টারের সামনে। এই নিয়ে সুর চড়িয়ে তিনি বলেছেন, ড্রোনটি ঘুরে বেড়াচ্ছিল। ধাক্কা খেলে হেলিকপ্টারটা ধ্বংস হত। কারা ওড়াচ্ছিল? বিহারের তিনজন ধরা পড়েছে। ড্রোনটি কেন ওড়ানো হয়েছিল? 

এদিন তিনি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া নিয়েও নিশানা করেছেন তিনি। বলেছেন, বিজেপির একনায়কতন্ত্রের প্রাচীর ভেঙে ফেলতে হবে। বদলা নিতে হবে। দাঙ্গা করে নয়, ভোটের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে বদলা নিতে হবে। বাংলা দখল করতে পারবে না বিজেপি। বাইরে থেকে ভোটারদের নিয়ে আসা হচ্ছে বলে এদিনও অভিযোগ করেছেন। বিজেপি শাসিত রাজ্য থেকে তাঁদের নিয়ে আসা হচ্ছে। এবারের ভোট ধর্মযুদ্ধ। এই ধর্ম হল মানবতার ধর্ম। সবাইকে নিয়ে চলতে হবে। তিনি অভিযোগ করে বলেছেন, বিজেপির ধর্ম দাঙ্গা করার। কিন্তু  শান্তি রক্ষা করা তাঁর কাছে ধর্ম। 

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি