চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আবারও জিতব…’ মনোনয়নপত্র জমা দিয়ে বললেন বিদায়ী মন্ত্রী ব্রাত্য বসু

নিজস্ব প্রতিনিধি: এবার মনোনয়নপত্র জমা দিলেন দমদম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদায়ী মন্ত্রী ব্রাত্য বসু। মনোনয়ন জমা করে দমদম বিধানসভা কেন্দ্রে আবারও জেতার ব্যাপারে তিনি যথেষ্ঠ আশাবাদী। বলেল, তাঁর দল রাজ্যজুড়ে উন্নয়ন করেছে। দমদমেও উন্নয়ন হয়েছে। এসআইআর-এ ৯০ লাখ নাম বাদ দিয়ে বিজেপি। কিন্তু তাতেও বিশেষ কিছু সুবিধা কর‍তে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সব পরিকল্পনা বুঝতে পেরে আগে থেকে ব্যাবস্থা নিয়েছে।

ব্রাত্য বসু আরও বলেন, ভবানীপুরে মমতা দিদি জিতবে তা সবাই জানে। মমতা দি যতদিন আছেন ২৯২ টি কেন্দ্রে আমরা তাঁর হয়ে লড়াই জারি রাখব। দমদমবাসীকে একটাই অনুরোধ এই লড়াইয়ে মমতাদির সঙ্গী হন। সম্প্রতি, বঙ্গ সফরে এসে প্রতীরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলে গিয়েছেন বিজেপি ক্ষমতায় এলে বঙ্কিম ভবনকে সাজাবে। এই বিষয়ে ব্রাত্য বসু জানান, রাজনাথ সিং জানেন না আমরা একটি বঙ্কিম গবেষণাকেন্দ্র চালাই। রাজ্যবাসী জানে আমরা কি কি করেছি।

পাশাপাশি, বুধবার (৮ এপ্রিল) নির্ধারিত সূচি অনুসারে মনোনয়ন পেশ করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল সাড়ে ১০টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে রওনা হন তিনি। তাঁর ছিলেন ফিরহাদ হাকিম ও তাঁর বিধানসভা এলাকার ৮ কাউন্সিলর।এরপর আলিপুর সার্ভে বিল্ডিংয়ে পেশ করেন নিজের মনোনয়ন পত্র।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ