‘ভোটে যেই দাঁড়াক জিতব আমিই’, মনোনয়নপত্র জমা দিয়ে বললেন রথীন ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: জেলা শাসকের দপ্তরে নিজের মনোনয়ন জমা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বিদায়ী বিধায়ক রথীন ঘোষ। মনোনয়ন জমা দেওয়ার পরই আত্মবিশ্বাসী সুরে তিনি জানান,  চতুর্থবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত হওয়া এবং মধ্যমগ্রাম কেন্দ্রে তাঁর নিজের জয় দুটোই এখন শুধু সময়ের অপেক্ষা।

মনোনয়ন জমা দিতে আসার সময় দলীয় নেতা-কর্মীদের নিয়ে শোভাযাত্রা করে জেলা শাসকের দপ্তরে পৌঁছন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী রথীন ঘোষ। সেখানে দাঁড়িয়ে তিনি দাবি করেন, মধ্যমগ্রাম কেন্দ্রে অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা বহিরাগত আর তিনি এই এলাকার “ভূমিপুত্র” হিসেবেই মানুষের সমর্থন পাচ্ছেন। এদিন ভোটার তালিকা নিয়ে উদ্বেগও প্রকাশ করেন রথীন ঘোষ। তাঁর অভিযোগ, বেছে বেছে সংখ্যালঘু ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় ৪৪ হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। ফলে এই পরিস্থিতিতে ভোটগ্রহণ পর্বে এগোতে হবে বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন। যদিও নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত নাম তোলার সুযোগ থাকায় বহু মানুষ সেই প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছেন বলেও জানান তিনি।

তবে বিরোধী প্রার্থীদের প্রসঙ্গে খুব বেশি গুরুত্ব দিতে চাননি রথীন ঘোষ। তাঁর কথায়, নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা। একই সঙ্গে কটাক্ষের সুরে তিনি বলেন, বাংলায় জেতার লক্ষ্য নিয়েই বহিরাগতরা আসছেন রাজ্যে। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর বিজেপির তরফ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে মধ্যমগ্রামে। ফলে মধ্যমগ্রাম কেন্দ্রের এই লড়াই ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে, এখন শুধুই নজর ভোটের ফলাফলের দিকেই।

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি