কড়া নিরাপত্তায় ইছামতিতে দুই বাংলার প্রতিমা নিরঞ্জন

Share:

নিজস্ব প্রতিনিধি , বসিরহাট: ওপর বাংলার প্রতিমা নিরঞ্জনে ইছামতি নদীতে এবার জিরো পয়েন্ট ক্রস করার অনুমতি নেই। অনুপ্রবেশ আটকাতে ইছামতি নদীতে(Ichamoti River) প্রতিমা বিসর্জনের সময় ছিল প্রশাসনের কড়া নজরদারি। দূর থেকেই এপার ওপার বিজয়ের শুভেচ্ছা বিনিময় করে। তবে দুই বাংলার এই বিসর্জন দেখতে মঙ্গলবার পর্যটক সহ-সাধারণ মানুষের ভিড় ছিল নজর কাড়ার মত। নিম্নচাপের জেরে আকাশে কালো মেঘের আনাগোনা থাকলেও পাঁচ ঘন্টার সময়সীমার মধ্যে তার বাংলার নিরঞ্জন পর্ব মিটেছে শান্তিপূর্ণভাবে।

আজ বিজয়া দশমী। আকাশে বাতাসে বিষাদের সুর।গঙ্গার ঘাট গুলিতে দেবী দুর্গা বিসর্জনের জন্য প্রস্তুতি তুঙ্গে। উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়া পৌরসভার তরফ থেকে বিভিন্ন গঙ্গার ঘাটে একাধিক সর্তকতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।শ্যামনগর নানা বাবা ঘাটে আনা হয়েছে অত্যাধুনিক মানের হাইড্রোলিক যন্ত্র। যাতে করে বিসর্জন(Imerssion) দেওয়া হচ্ছে দুর্গা প্রতিমা। গোটা বিষয়টি খতিয়ে দেখতে গঙ্গার ঘাটে উপস্থিত আছেন পুলিশ আধিকারিক থেকে শুরু করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

তৃণমূল নেতা সমীর আচার্য বলেন, ভাটপাড়া পৌরসভার(Bhatpara Municipality) তরফ থেকে দুর্গা বিসর্জনকে ঘিরে গঙ্গার ঘাটে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যাতে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে । সে বিষয়ে দেখার জন্য পুলিশ প্রশাসন সজাগ রয়েছে।বিজয়া দশমী উপলক্ষ্যে ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বিভিন্ন দুর্গা পুজো মন্ডপে মন্ডপে চলছে মা এর বরণ আর সাথে সিঁদুর খেলা। সেই সঙ্গে চলছে মিষ্টি মুখ করার পালা, আর তার সাথে সেলফি তোলা।নোয়াপাড়া থানার অন্তর্গত গারুলিয়ার পুজো মন্ডপে হয় সিঁদুর খেলা। মহিলাদের বক্তব্য তারা সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করেন এই দিনটির জন্য। তারা সকলকে বিজয়ার শুভেচ্ছা জানান।

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!