মালদায় ফের বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত পাচারকারী

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: গোপন সূত্রে খবর পেয়ে এক বেআইনি আগ্নেয়াস্ত্র পাচারকারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। রবিবার রাত্রে ইংরেজবাজার থানার পুলিশ শোভানগর গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর ব্রিজ এলাকায় হানা দেয়। একটি বাড়িতে তল্লাশি চালিয়ে এক আগ্নেয়াস্ত্র পাচারকারীকে গ্রেফতার করে। সেইসঙ্গে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ধৃতের কাছ থেকে। সোমবার ধৃত ওই যুবককে নিজেদের হেফাজতে চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম আব্দুল বারিক। তাঁর বাড়ি মালদা চাঁচোল থানা এলাকায়। ধৃত যুবকের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান-সহ তিনটি আগ্নেয়াস্ত্র। পুলিশের প্রাথমিক অনুমান এই আগ্নেয়াস্ত্রগুলি বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে ইংলিশবাজার থানার পুলিশ চন্ডিপুর ব্রিজ এলাকায় হানা দিয়ে তাকে গ্রেফতার করে। এই ঘটনার পেছনে আর কে কে যুক্ত সেটা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, জেলায় আগেও বিপুল পরিমান বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশও নিয়মিত তল্লাশি ও নাকা চেকিং করছে। তবুও বেআইনি আগ্নেয়াস্ত্র পাচারের ঘটনা কমছে না।

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের