রাজ্যে বড় বিনিয়োগের সম্ভাবনা, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিতসুবিশি

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্ষমতাতে এলে রাজ্যে কর্মসংস্থানের উপর জোর দেওয়া হবে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রতিশ্রুতিই ছিল তাই। আর পালাবদলের পর, সেই প্রতিশ্রুতি রাখতে বদ্ধপরিকর বিজেপি। রাজ্যে কর্মসংস্থান কীভাবে বৃদ্ধি করা যায় সেই লক্ষ্যেই ঝাঁপিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। রাজ্য থেকে চলে যাওয়া শিল্পপতিদের সঙ্গে বৈঠক করে ফিরে আসার অনুরোধ করেছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। বাংলাকে শিল্পনগরী হিসেবে গড়ে তোলাই এখন গেরুয়া শিবিরের মূল লক্ষ্য। সেই লক্ষ্যেই আজ, বুধবার জাপানি শিল্পসংস্থা মিতসুবিশির সঙ্গে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে এই শিল্পগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন শুভেন্দু। সূত্রের খবর, রাজ্যে সেমিকন্ডাক্টরের একটি প্লান্ট তৈরি করতে চাইছে এই জাপানি সংস্থা। সেই সূত্রেই এই বৈঠক। প্রথমে এদিন নবান্নে শিল্পমন্ত্রী তাপস রায়ের সঙ্গে বৈঠক করেন মিতসুবিশির প্রতিনিধিরা। তারপরেই এখন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন তাঁরা। সেই বৈঠকেও উপস্থিত রয়েছেন শিল্পমন্ত্রী।

আরও পডুন: মিড-ডে মিল ইসকনের হাতে! রাজ্যের থেকে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট

তবে শুধুই মিতসুবিশি নয়, এদিন নবান্নে চেয়ারম্যান অশোক টোডির সঙ্গে বৈঠকও করেছেন মুখ্যমন্ত্রী। আগামী শনিবার হুগলির ডানকুনিতে লাক্স কোজির একটি নতুন প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা। তাতেই প্রধান অতিথি হিসেবে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে নবান্নে গিয়েছেন শিল্পপতি অশোক টোডি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর তরফে অশোকবাবুকে রাজ্যে আরও বিনিয়োগের জন্য আর্জি জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের জমানায় রাজ্য থেকে হারিয়ে গিয়েছিল শিল্প। সিন্ডিকেট ও তোলাবাজির জ্বালায় রাজ্যে বিনিয়োগ করতে চাইতেন না কোনও শিল্পপতি। রাজ্যে পালাবদলের পর আশার আলো দেখছেন শিল্পপতিরা। তাই ধীরে ধীরে বাংলার দিকে অগ্রসর হচ্ছেন দেশ-বিদেশের শিল্পপতিরা। এদিন নবান্ন মিতসুবিশি শিল্পগোষ্ঠীর আগমন তারই ইঙ্গিত দিচ্ছে।

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের