সঠিক সময়ে স্কুলে মিড ডে মিল পৌঁছতে আট দফা নির্দেশিকা জারি নবান্নের

Share:

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্য মিড ডে মিলের মাধ্যমে শিশুদের পুষ্টিযুক্ত খাবার পরিবেশন করা। তাই পূর্বতন সরকারের নিয়ম বদলে কেন্দ্রের সঙ্গে চুক্তি করে রাজ্যে চালু হয়েছে PM POSHAN। সেই প্রকল্পের আওতায় উন্নতমানের খাবার স্কুলের মিড ডে মিলে পরিবেশন করা হচ্ছে। আপাতত কলকাতা পুরসভার স্কুলগুলিতে খাবার দিচ্ছে ইসকন। পরবর্তীতে গোটা রাজ্যে মিড ডে মিলের দায়িত্ব থাকবে ইসকনের হাতেই। এমনটাই আগে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই মিড ডে মিল নিয়ে আট দফা গাইডলাই দিল রাজ্য সরকার। এই বিষয়ে আজ, মঙ্গলবার একটি নির্দেশিকা জারি করেছে নবান্ন।

প্রথম দফায় কোন কোন স্কুলে খাবার পৌঁছবে, সেই তালিকা আগাম লিখিতভাবে প্রকাশ করতে হবে, নির্দেশিকাতে এমনটাই জানানো হয়েছে। এই দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতার প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যান ও নোডাল অফিসারকে। যেহেতু আপাতত কলকাতাতেই ইসকন মিড ডে মিলের খাবার পাঠাচ্ছে, তাই আপাতত শহরের প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যান ও নোডাল অফিসারকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তীতে জেলার স্কুলের ক্ষেত্রে নির্দিষ্ট কর্তাকে দায়িত্ব দেওয়া হবে বলে নবান্ন সূত্রে খবর। নির্দেশিকায় বলা হয়েছে, মর্নিং শিফটের স্কুলে সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে। ডে শিফটের স্কুলে দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে মিড ডে মিলের খাবার পৌঁছে দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকবে অন্নামৃত ফাউন্ডেশন। এই সংস্থা ইসকনের অধীনে কাজ করে।

আরও পডুন: কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের

খাবার পরিবহণে নিয়মিত একই রুট ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে সংস্থাটিকে। যাতে চালক নির্দিষ্ট এলাকার সঙ্গে পরিচিত থাকেন। প্রতিটি ফুড ট্রাকে GPS ট্র্যাকিং বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে নবান্ন। প্রতিটি খাবার সরবরাহের সময় চালান বা রসিদ সঙ্গে রাখতে হবে। স্কুলে খাবার পৌঁছনোর পর টিচার-ইন-চার্জ সেই চালানে সই করবেন। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, কোনও স্কুল কর্তৃপক্ষ খাবারের গাড়িকে অযথা অপেক্ষা করিয়ে রাখবে না। ইসকন পুষ্টিযুক্ত নিরামিষ খাবার দিলেও রাজ্য সরকার সপ্তাহে দু’দিন ডিম দেবে ঘোষণা করেছে। সেটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, লজিস্টিক্স এবং পৃথক SOP দ্রুত জমা দিতে কলকাতার নোডাল অফিসারকে নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দফতর।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে