চতুর্থ দফার প্রথম ২ ঘন্টাতেই কমিশনে জমা ৪৯২টি অভিযোগ

চতুর্থ দফার ভোটে প্রথম ২ ঘন্টাতেই কমিশনের কাছে ৪৯২টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে দলগত অভিযোগ জমা পড়েছে ৩৭টি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোম সকাল থেকেই দেশে শুরু হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) চতুর্থ দফার ভোটগ্রহণের(4rth Phase Polling) পালা। এদিন দেশের মোট ৯৬টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে, যার মধ্যে আছে বাংলার(Bengal) ৮টি লোকসভা কেন্দ্রও। এই ৮টি কেন্দ্র হল – বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বীরভূম, বোলপুর, আসানসোল, বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব। এই ৮টি কেন্দ্রে প্রথম ২ ঘন্টাতে গড়ে ১৫ শতাংশের কিছু বেশি ভোট পড়েছে। তবে সেই একই সময় এই কেন্দ্রগুলি থেকে নির্বাচন কমিশনের(ECI) কাছে ৪৯২টি অভিযোগ জমা পড়েছে। সকাল ৭টা থেকে ৯টার মধ্যে সেই সব অভিযোগ(Complain) জমা পড়েছে। দলগত ভাবে অভিযোগ জমা পড়েছে ৩৭টি। তার মধ্যে কংগ্রেসের অভিযোগের সংখ্যা সবচেয়ে বেশি। কমিশন সূত্রে খবর, দলগত ভাবে যে সব অভিযোগ জমা পড়েছে তার মধ্যে কংগ্রেস ২০টি, সিপিএম ১৫টি এবং বিজেপি ২টি অভিযোগ জানিয়েছে।

এদিন কমিশনের কাছে লোকসভা ভিত্তিক যে সব অভিযোগ জমা পড়েছে তার মধ্যে শীর্ষে আছে বহরমপুর ও কৃষ্ণনগর। এদিন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের একটি বুথে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ থানায় যান সেখানকার বিজেপি প্রার্থী তথা কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্য অমৃতা রায়। থানায় তিনি এই নিয়ে অভিযোগও দায়ের করেন। যদিও সেখানে পুলিশের সঙ্গে তাঁর সামান্য বচসাও হয়। এই কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র আবার এদিন কৃষ্ণনগর শহরের মধ্যে থাকা ঝিটকিপোতায জুনিয়ার বুনিয়াদি বিদ্যালয়ে ভোট দিয়ে বেড়িয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ‘২০১৯ সালে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে থাকা ৭টা বিধানসভা কেন্দ্রের মধ্যে ৫টাতে লিড ছিল আমাদের। ২টোতে ডাউন ছিল। গত বার ৬৫ হাজারে জিতেছিলাম, আমি নিশ্চিত এবার ব্যবধান আরও বাড়বে। কারণ আমি ভোটটা নিজে করি। নিজের লোক দিয়ে করি। এ বার শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে।’

যদিও এই লোকসভা কেন্দ্রেরই কালিগঞ্জ থানা এলাকার পালিতবেঘিয়া গ্রাম পঞ্চায়েতে অভিযোগ উঠেছে সেখানকার সিপিএম প্রধানের আত্মীয়কে মারধর করা হয়েছে। মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তাঁর। আক্রান্তের নাম হাসমুত শেখ। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রেরই চাপড়ার একটি বুথে আবার সিপিএমের এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগে বাম এবং তৃণমূল কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এদিকে এদিন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী জানিয়েছেন, ‘বেলডাঙা, বড়ঞা-সহ ৩-৪টি জায়গা থেকে বেশ কিছু অভিযোগ পেয়েছি। প্রতি মুহূর্তে নির্বাচন কমিশন সক্রিয় ছিল। সমস্ত সমস্যা তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তাঁরা। বহরমপুর লোকসভায় বুথ এজেন্ট নিয়ে কোনও সমস্যা নেই। সব জায়গায় আমি এজেন্ট দিতে পেরেছি। বিভিন্ন এলাকায় বুথের বাইরে জমায়েত করা হয়েছে। ভোটারদের ভয় দেখানোর উদ্দেশে করা হচ্ছে। তবে তেমন কোনও বড় ঘটনা ঘটেনি। ঘটনা ঘটানোর চেষ্টা করছে। আমাদের দলের কর্মীরা হাইপার অ্যাকটিভ। আমরা খুব সক্রিয়।’

এদিকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের ভিড়িঙ্গি এলাকায় বুথে পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়াকে কেন্দ্র করে অশান্তি শুরু হয়। সেখানে স্থানীয় বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুইকে বুথ থেকে বার করে দেওয়া হয়েছে বলে অভিযোগও উঠেছে। ঘটনার জেরে সেখানে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তৃণমূল এবং বিজেপির কর্মীরা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির অভিযোগ, তাঁদের বিধায়ককে ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে। তৃণমূল অবশ্য পাল্টা দাবি করেছে, বিধায়ক বুথের সামনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছিলেন। আবার বীরভূমের সদর শহর সিউড়িতে অভিযোগ উঠেছে, শহরের ১৮ নম্বর ওয়ার্ডের ১৮৬ এবং ১৮৭ নম্বর বুথে তৃণমূলের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন বিজেপির কর্মীরা। পুলিশের সামনেই চলে দু’পক্ষের বচসা। পরে সিউড়ি থানার পুলিশ সেই ভিড় সরিয়ে দেয়।

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স