ক্ষুদ্রতম গ্রিটিংস কার্ড, ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম উঠল মুর্শিদাবাদের সম্রাটের

ক্ষুদ্র এই কার্ডের আবার ৩ টি স্তর। ৩ টি স্তরে আঁকা ৩ টি আলাদা আলাদা ছবি। মুর্শিদাবাদ জেলার খড়গ্রামের বাসিন্দা সম্রাট কর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্ষুদ্রতম গ্রিটিংস কার্ড বানিয়ে নজির গড়েছে সম্রাট কর। আর তা করেই ইন্ডিয়া বুক অব রেকর্ডসে (INDIA BOOK OF RECORDS) নিজের নাম তুলেছে মুর্শিদাবাদের ছেলে। ছেলের কৃতিত্বে আপ্লুত পরিবার। খুশি এলাকার বাসিন্দারাও। গ্রিটিংস কার্ডের মাপ? লম্বায় মাত্র ২ সেন্টিমিটার। আর চওড়ায় মাত্র দেড় সেন্টিমিটার।

ক্ষুদ্র এই কার্ডের আবার ৩ টি স্তর। ৩ টি স্তরে আঁকা ৩ টি আলাদা আলাদা ছবি। মুর্শিদাবাদ জেলার খড়গ্রামের বাসিন্দা সম্রাট কর। গত ১৫ জুন তার কাছে এসে পৌঁছেছে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের পুরস্কার ও মানপত্র। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ছোট থেকেই আঁকার, প্রতিমা তৈরি করার ইচ্ছে সম্রাটের। সৃষ্টি করতে তাঁর ভালো লাগে। রাজ্য ও জেলাস্তরে একাধিক পুরস্কার রয়েছে সম্রাটের ঝুলিতে। গ্রিটিংস কার্ডের প্রথম পাতায় রয়েছে ভারতের জাতীয় পতাকার ছবি। সেখানে লেখা ‘আই লাভ মাই ইন্ডিয়া’। দ্বিতীয় পাতায় রয়েছে অশোক স্তম্ভের ছবি। আর তৃতীয় পাতায় রয়েছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবি। কাগজ, পেন্সিল আর তুলিতেই করেছে অনন্য নজির।

খড়গ্রামের বাসিন্দা সম্রাট খড়গ্রাম হাইস্কুলের ছাত্র। কলাবিভাগের মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র সে। মাধ্যমিকে পেয়েছিল ৪৫১। তার বাবা মলয় চন্দ্র কর। তিনি পেশায় চাষি। মা সোনালি কর। তিনি পেশায় গৃহবধূ। রয়েছে ছোট্ট বোন। জানা গিয়েছে আবেদন করার পর, গত ১৬ মে তার সঙ্গে যোগাযোগ করে পুরস্কারের কথা জানায় ইন্ডিয়া বুক অব রেকর্ডস কর্তৃপক্ষ। তারপর সেই বহু কাঙ্খিত সম্মান সম্রাটের কাছে এসে পৌঁছায় গত ১৫ জুন। আর এই কৃতিত্বের স্মমানে আপ্লুত সম্রাট, তার পরিবার, বিদ্যালয় ও এলাকাবাসী।

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

রোজকার জলখাবারে একঘেয়েমি? বানিয়ে ফেলুন আলু সেমাইয়ের এই রেসিপি

চিকিৎসায় গাফিলতিতে ছেলের মৃত্যু, প্রতিবাদ করতেই নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, চাঞ্চল্য বর্ধমানে

বিয়ের কথা বললেই ‘আপত্তিকর ছবি’ ভাইরালের হুমকি, প্রেমিককে ভিডিয়ো কল করে আত্মঘাতী তরুণী

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

বালিগঞ্জ-আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, কলকাতা-সহ দেশের ১৭ জায়গায় ম্যারাথন তল্লাশি

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

চোখে লঙ্কা গুঁড়ো ছেটানোর পর কুড়ুল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন কুস্তিগিরকে