‘ইন্দাসের বিধায়ক ও সাংসদ বিজেপির’, উন্নয়নের রিপোর্টকার্ড নিয়ে আসার আহ্বান অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, সোনামুখী: ইন্দাসের বিধায়ক ও সাংসদ বিজেপির। তারপরেও কী উন্নয়ন করেছেন, মুখোমুখি বসুন। সোনামুখীর জনসভা থেকে এইভাবে বিজেপি সাংসদ ও বিধায়ককে আহ্বান জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ১২ বছরের মোদি সরকারের রিপোর্ট কার্ড নিয়ে আসুন। তিনিও তৃণমূল সরকারের রিপোর্টকার্ড নিয়ে যাবেন। মুখোমুখি বসে কথা হবে।

তিনি বলেছেন, রাজ্য সরকার কাজ করে। কিন্তু ইন্দাস ও সোনামুখীতে সাংসদ, বিধায়ক বিজেপির রয়েছে। ডবল ইঞ্জিনের লোক রয়েছে। তাঁদের চ্যালেঞ্জ জয়পুর বা কতুলপুর, সোনমুখী, বড়জোড়া যেখানে ইচ্ছে সেখানে মাঠ বেছে নেওয়া হোক। বিজেপির নেতারা আসুন তাঁদের রিপোর্ট কার্ড নিয়ে। এতদিনে তাঁরা কী উন্নয়ন করেছেন। আর তিনিও রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান নিয়ে যাবেন। সেখানে রয়েছে লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী, পথশ্রী, বাংলার বাড়ি সহ একাধিক প্রকল্পে মানুষের উন্নয়নের খতিয়ান। কত সেতু হয়েছে, কত রাস্তা হয়েছে, কত মানুষ চিকিৎসা পাচ্ছেন সব তুলে ধরা হবে। চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। বিজেপি ইন্দাস ও সোনামুখীর জন্য কী করেছে, আর মমতা সরকার কী করেছে তুলে ধরা হবে। ল্যাজে গোবরে করে মাঠের বাইরে বের করে দেওয়ার কথা বলেছেন।

বিজেপির দিবাকর ঘরামি, সৌমিত্র খাঁ বলুন তো গত ৭ বছরে ১০ পয়সাও দিয়েছে কেন্দ্র। ১৫ লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়েছিল। সেই টাকা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখেন। লক্ষ্মীর ভান্ডারের টাকা সবাই পাচ্ছেন। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। রান্নার গ্যাস ৪০০ টাকা থেকে ১০০০ টাকা হয়েছে। তা পাতার দাম ছিল ১৩০, এখন তার দাম ৩৫০ টাকা। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। আসন্ন নির্বাচনে কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে তৃণমূলকে জেতানোর ডাক দিয়েছেন তিনি।  

 

কারখানার আগুন নেভাতে গিয়ে পাঁচিল ধসে মৃত ২ দমকল কর্মী, আহত একাধিক

NDA-এর বৈঠকে যোগ দিলেন NCPI সাংসদ সুদীপ-কাকলিরা

আপেল অ্যাপ স্টোর থেকে উধাও টেলিগ্রাম!

জ্বালানির দাম কমলেও‌ অটোয় ভাড়া না‌ কমায়‌ ক্ষুব্ধ নিত্যযাত্রীরা

দক্ষিণ কলকাতায় জন্মদিনের পার্টিতে ডেকে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

পুজোয় বিদেশ ভ্রমণের প্ল্যান? ৫০ হাজারের কম খরচে ঘুরে আসুন এই ৬ দেশে

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক, ভারতে ‘ট্রু আরজিবি’ টেলিভিশন লঞ্চ করল sony

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের