‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে এখন সনাতনীদের সরকার। এই কথা বারবার বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পালাবদলের রাজ্যে গীতাপাঠ থেকে হিন্দুধর্মের কোনও অনুষ্ঠানে আর বাধা থাকবে না। এই কথা বারাবর আশ্বস্ত করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ, রবিবার নেতাজি ইন্ডোর থেকে সেই কথা আরও একবার স্মরণ করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এদিন নেতাজি ইন্ডোরে বসেছে ১১ হাজার কণ্ঠে গীতাপাঠের আসর। সেই অনুষ্ঠানেই যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠান থেকে তিনি বলেন, ‘যুগ বদলে গিয়েছে। আর সাধু সন্তদের ভয় দেখানো যাবে না। এখন যতখুশি গীতাপাঠ করুন, আরতি করুন, শঙ্খ বাজান, গীতা বিতরণ করুন। কেউ বলার নেই, কেউ বাধা দেবে না।’

এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বাগেশ্বর বাবার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ‘কয়েকজন লোক বাগেশ্বর বাবার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল। ওনার ছবি পুড়িয়েছিল। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে বলেছি তাঁদের গ্রেফতার করতে। পুলিশ গ্রেফতার করেছে। এখন আগের মতো সরকার নেই। যুগ বদলে গিয়েছে, শাসক পাল্টে গিয়েছে। এখন সাধু-সন্তুদের অপমান করলেই জেলে যেতে হবে। স্পষ্টভাবে সেই কথা বলে দিতে চাই।’ তিনি আরও বলেন, ‘আগামী ২৯ ডিসেম্বর ফের কলকাতায় ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ হবে। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসতে পারেন সঙ্ঘচালক মোহন ভাগবত। আমিও থাকতে পারি। বৃহৎ আকারে পালন করতে হবে গীতাপাঠের অনুষ্ঠান। সবরকম সাহায্য করবে রাজ্য সরকার।’

আরও পডুন: রেললাইনের মাঝে আটকে গেল বালি বোঝাই লরি, ব্যাহত হাওড়া-বর্ধমান রুটে ট্রেন চলাচল

মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘এবারের দুর্গাপুজোয় পিতৃপক্ষে কাউকে কাঁচি হাতে আর ঘুরতে দেব না। দেবীপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন হবে। শাস্ত্র মতে পুজো হবে। অষ্টমীর দিন মদ পান নিষিদ্ধ ঘোষণা করেছি। কোনও মদের দোকান ওইদিন খোলা থাকবে না।’

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর

মৃত্যুকামনার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু চাইলেন হুমায়ুন! কী বললেন ?

রাস্তা নিয়ে বিবাদে জেরে রণক্ষেত্র বাসন্তী! দু’পক্ষের তুমুল সংঘর্ষে জখম একাধিক

ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, আহত একাধিক পড়ুয়া

‘আমার সঙ্গে শুধু ৩০ মিনিট থাকো তাহলে…’, নিজের গোপন প্রতিভা জানালেন বিরাট

কামারডাঙার দুর্গাপুজোয় বুক স্টল দিতে পারবে না বামেরা, ব্যানারে লেখা হল ‘বাম বধ’

মাদক পাচারকারীদের ধরতে চলন্ত গাড়ির ছাদে উঠে ৪০ কিমি ধাওয়া করল পুলিশ, শেষ পর্যন্ত যা হল….

ASIAN GAMES 2026: স্কোয়াশের ফাইনালে হারলেও রুপো জিতে রেকর্ড ১৮’র অনাহাতের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

ফের বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল! মৃত ৬, বন্ধ একাধিক জাতীয় সড়ক

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের

লাস্যময়ী অভিনেত্রীকে গোপনে বার্তা পাঠান ক্রিকেটাররা, চ্যাট দেখে স্তম্ভিত শেহবাগ