শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতীয় নথি! মুর্শিদাবাদে পুলিশের জালে ৩ বাংলাদেশি

Share:

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদে পরপর দু’ঘটনায় তিন বাংলাদেশি নাগরিককে আটক করল পুলিশ। তাঁদের মধ্যে দুলাল (৩১) এবং রোসদুল ইসলাম (৩০)-এর বিরুদ্ধে পদ্মা নদী পেরিয়ে ভারতে প্রবেশের অভিযোগ উঠেছে। অন্যদিকে, জোহাদ শেখ নামে আরও এক ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশি পরিচয় গোপন করে দীর্ঘদিন ধরে এ দেশে বসবাস এবং ভারতীয় নথি তৈরির অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুলাল ও রোসদুল ইসলামের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। শনিবার রাতে লালগোলা থানার মধ্য রামনগর এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই সন্দেহজনক অবস্থায় দু’জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তাঁদের পরিচয় এবং ভারতে আসার বিষয়ে তথ্য সামনে আসে বলে পুলিশের দাবি। তদন্তে পুলিশ জানতে পারে, দু’জনই বাংলাদেশের বাসিন্দা এবং পদ্মা নদী সাঁতরে এ দেশে প্রবেশ করেছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। এরপর তাঁদের লালগোলা থানায় নিয়ে যাওয়া হয়। আজ রবিবার দু’জনকেই লালগোলার পদ্মা ভবন হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: পুরভোটকে মাথায় রেখে বিজেপি বিধায়কদের বাড়তি দায়িত্ব, গুরুত্ব বাড়ল সজলের

অন্যদিকে, রানিতলা থানা এলাকাতেও বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। ধৃতের নাম জোহাদ শেখ। পুলিশের দাবি, প্রায় ১৫ বছর আগে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন তিনি। পরে রানিতলা থানা এলাকায় বিয়ে করে সেখানেই বসবাস শুরু করেন। পুলিশের তদন্তে আরও অভিযোগ উঠে এসেছে, নিজের পরিচয় গোপন করতে শ্বশুরকে বাবা হিসেবে দেখিয়ে ভারতীয় নথিপত্র তৈরি করেছিলেন জোহাদ। সেই পরিচয়ের ভিত্তিতে ভোটার কার্ড এবং আধার কার্ডও তৈরি করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ পড়ার পর বিষয়টি নিয়ে পুলিশের সন্দেহ তৈরি হয়। এরপর নথিপত্র ও পরিচয় সংক্রান্ত বিষয়ে তদন্ত শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর জোহাদ বাংলাদেশের ঝিনাইদহ এলাকার বাসিন্দা বলে জানা যায় বলে পুলিশের দাবি। শনিবার জোহাদ শেখকে গ্রেফতার করে রানিতলা থানার পুলিশ। রবিবার তাঁকেও লালগোলার হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। তিনটি ঘটনাতেই পুলিশ তাঁদের ভারতে প্রবেশের পথ, পরিচয় এবং নথিপত্র সংক্রান্ত বিষয় খতিয়ে দেখছে।

ASIAN GAMES 2026: স্কোয়াশের ফাইনালে হারলেও রুপো জিতে রেকর্ড ১৮’র অনাহাতের

‘উনি তো সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন’, খোলা মঞ্চে নিজের হিট গানের সঙ্গে নাচলেন মমতা, বিতর্ক তুঙ্গে

রেললাইনের মাঝে আটকে গেল বালি বোঝাই লরি, ব্যাহত হাওড়া-বর্ধমান রুটে ট্রেন চলাচল

কানাডায় ভারতীয় বৃদ্ধাকে প্রণামের পর হাতে চুমু খেয়ে প্রায় ২০ লক্ষের গয়না চুরি

ফের বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল! মৃত ৬, বন্ধ একাধিক জাতীয় সড়ক

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের

মেলেনি আবাসের ঘর, গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমের মধ্যেই মৃত্যু বৃদ্ধের

লাস্যময়ী অভিনেত্রীকে গোপনে বার্তা পাঠান ক্রিকেটাররা, চ্যাট দেখে স্তম্ভিত শেহবাগ

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

গুয়াহাটিতে পা রাখতেই আরশোলাদের মুখপাত্র আশুতোষকে আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে গেল পুলিশ

পুরভোটকে মাথায় রেখে বিজেপি বিধায়কদের বাড়তি দায়িত্ব, গুরুত্ব বাড়ল সজলের

রানাঘাটে দোকানে হামলা! শূন্যে গুলি চালিয়ে খুনের হুমকি, উদ্ধার তাজা গুলির খোল