হাসপাতাল পরিষেবার নজরদারিতে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম, কীভাবে করবে কাজ? রইল নম্বর

Share:

নিজস্ব প্রতিনিধি :  রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে পরিষেবা আরো উন্নত মানের করা থেকে শুরু করে বিভিন্ন জমা করা অভিযোগের নিষ্পত্তি করতে ব্যবস্থা নিচ্ছে রাজ্য। সেই কারণে স্বাস্থ্য ভবনে তৈরি হয়েছে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম। সোমবার থেকে এই কন্ট্রোলরুম চালু করা হয়েছে।

জানা গিয়েছে স্বাস্থ্য ভবনের পঞ্চম তলায় এই কন্ট্রোল রুম চালু হয়েছে। হাসপাতাল পরিষেবার কার্যকারিতা, নির্ধারিত মানদণ্ড মেনে চলা, ফিল্ড ইউনিটের সঙ্গে সমন্বয় এবং গুরুত্বপূর্ণ কর্মদক্ষতা সূচকের উপর নজর রাখাই হবে এই কন্ট্রোল রুমের মূল কাজ। নির্দেশিকায় জানানো হয়েছে, কন্ট্রোল রুমে মোট ১২ জন আধিকারিক ও কর্মী থাকবেন। তাঁদের মধ্যে রয়েছেন সহযোগী অধ্যাপক, মেডিক্যাল অফিসার, ডিএসএনএম, স্টেট কনসালট্যান্ট, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ও ডেটা এন্ট্রি অপারেটর। কন্ট্রোল রুমটি সপ্তাহে সোমবার থেকে শনিবার দু’টি শিফটে কাজ চলবে। সকাল ৯টা থেকে দুপুর ২টো এবং দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। কন্ট্রোল রুমের দৈনন্দিন কাজকর্ম তদারকির দায়িত্বে থাকবেন হাসপাতাল প্রশাসনের ডিরেক্টর। পাশাপাশি রিপোর্ট বিশ্লেষণ ও উপস্থাপনার কাজে যুক্ত থাকবেন এসপিএসআরসি এবং বিশ্বব্যাঙ্ক প্রকল্পের পরামর্শদাতারাও।

নির্দেশিকায় আরও জানানো হয়েছে, আগের নির্দেশ অনুযায়ী রেফারাল কন্ট্রোল রুমও একই স্থানে কাজ চালিয়ে যাবে। স্বাস্থ্য দফতরের আধিকারিকদের মতে, এই উদ্যোগের ফলে হাসপাতাল পরিষেবায় স্বচ্ছতা বাড়বে, দ্রুত সমস্যা চিহ্নিত করা যাবে এবং রোগী পরিষেবার মান আরও উন্নত হবে। অভিযোগ জানানোর জন্য মোবাইল নম্বর এবং অনলাইন পরিষেবা চালু করা হয়েছে। সেগুলি হল-৮১০০৩১৯১৯৩ এবং ৯৯০৩৫০৯৮৮৮। ল্যান্ডন পরিষেবার মধ্যে রয়েছে-০৩৩-২৩৩৩ ০৫৪২, ২৩৫৭ ৭৯২৮।

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক

প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন