পুলিশি তদন্তে পর্দা ফাঁস আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রের, গ্রেফতার ৪

অ্যাপ ক্যাব চুরি করার ঘটনায় সাফল্য পেল বাঁকুড়া জেলার শালতোড়া থানার পুলিশ। চুরি যাওয়া গাড়ি উদ্ধারের পাশাপাশি গ্রেফতার হয়েছে ৪জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিখুঁত পরিকল্পনা করে এ রাজ্যে(Bengal) চলচ্ছিল গাড়ি চুরির পালা। যদিও শেষ রক্ষা হল না। চোরদের পড়তে হল পুলিশের জালে। আর তার জেরেই ফাঁস হল আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রের(Inter-State Car Smuggling Ring)। গোটা ঘটনায় বিহার(Bihar) ও ঝাড়খণ্ড(Jharkhand) থেকে বাঁকুড়া জেলা পুলিশের(Bankura District Police) হাতে গ্রেফতার হয়েছে ৪জন প্রতারক। তবে মূল মাথা এখনও অধরা বলেই দাবি খোদ পুলিশের। তাই এখনই তদন্ত গুটিয়ে নেওয়া হচ্ছে না। বরঞ্চ তা বজায় থাকছে, অন্তত যতদিন না মূল মাথার সন্ধান মেলে। তবে পুলিশের অনুমান, এই চক্রে আরও অনেকেই জড়িয়ে আছে। সেই সব দোষীদের চিহ্নিত করতে তদন্ত চালিয়ে যাবে পুলিশ।  

গত ১৭ মার্চ কলকাতার গিরিশ পার্ক এলাকা থেকে পুরুলিয়ার ঝালদা যাওয়ার নাম করে একটি নামী সংস্থার ক্যাব বুক করে তিন যুবক। ক্যাব নিয়ে সম্রাট মিশ্র নামের এক ক্যাব চালক হাজির হলে তিন যুবক তাঁর গাড়িতে চড়ে ঝালদার উদ্দেশ্যে রওনা দেয়। অভিযোগ গাড়ি নিয়ে বাঁকুড়ার শালতোড়া থানার বিহারীনাথের ওপর দিয়ে যাওয়ার সময় আচমকাই গাড়ির ওই ৩ যাত্রী ক্যব চালককে ছুরি দেখিয়ে ২টি মোবাইল ও নগদ টাকা সহ ক্যাব চালকের সর্বস্ব লুঠ করে নেয়। এরপর ক্যাব চালকের হাত পা বেঁধে গাড়ি নিয়ে চম্পট দেয়। পরের দিন ওই ক্যাব চালক শালতোড়া থানার(Shaltora PS) দ্বারস্থ হয়ে অভিযোগ দায়ের করেন। এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে ঝাড়খন্ডের গিরিডি থেকে সঞ্জিত কুমার রবিদাসকে গ্রেফতার করে পুলিশ। এই সঞ্জিতের ফোন নম্বর থেকেই ওই অ্যাপ ক্যাব বুক করা হয়েছিল।

সঞ্জিতকে জিজ্ঞাসাবাদ করে সন্ধান মেলে গাড়ি চুরি চক্রের অপর দুই পান্ডার। তারা হল বিহারের বাঁকা জেলার বাসিন্দা  বিকাশ কুমার ও বিজয় কুমার। এই ২জনই গাড়ি চুরির দিন ওই ক্যাবে ছিল সঞ্জিতের সঙ্গে। একাধিক সূত্র ও ৩জনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য মিলিয়ে গতকাল শালতোড়া থানার পুলিশ হানা দেয় বিহারের পুর্ব চম্পারণ জেলায়। সেখানে বিকাশ সাহানি নামের স্থানীয় এক গাড়ি চালককে গ্রেফতার করেন তাঁরা। পুলিশ জানিয়েছে বিকাশ সাহানি মোটা টাকার বিনিময়ে খোয়া যাওয়া গাড়িটি কিনেছিল চোরাচালান চক্রের কাছ থেকে। এদিন ৪জনকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ। চুরি যাওয়া গাড়িটিও উদ্ধার করে নিয়ে এসেছে পুলিশ।

কাছের মানুষ ক্ষতি করবে, শনির কুদৃষ্টিতে বিপদ ৩ রাশির জাতকদের…

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই