মোবাইল ফোন চুরি-ছিনতাইয়ের আন্তর্জাতিক চক্রকে পাকড়াও করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, মধ্যমগ্রাম: আন্তর্জাতিক চোরাই ফোন পাচারকারীদের গ্রেফতার করল মধ্যমগ্রাম থানার পুলিশ। পুলিশের জালে পাকড়াও ৩ যুবক । উদ্ধার একাধিক নামিদামি ব্র্যান্ডের মোবাইল ফোন।পুলিশ সূত্রে খবর, ধৃত তিন যুবক দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসিন্দা। চুরি ,ছিনতাই হয়ে যাওয়া ফোন এই চক্র কিনে অবৈধভাবে চোরাপথে বাংলাদেশে(Bangladesh) পাচার করত। গোপন সূত্রে খবর পেয়ে মধ্যমগ্রাম(Madhyamgram) নিউ ব্যারাকপুর মোড় এলাকা থেকে একটি গাড়িতে করে যাওয়ার সময় পুলিশ তাদের থামায় এবং তল্লাশিতে তাদের কাছে থেকে একাধিক নামিদামি কোম্পানির ফোন উদ্ধার করে পুলিশ।

ফোনগুলির বৈধ কোন কাগজপত্র না পাওয়ায় তাদেরকে আটক করে নিয়ে আসা হয় মধ্যমগ্রাম থানায়। পরবর্তীতে পুলিশি তদন্তে উঠে আসে আরো চাঞ্চল্যকর তথ্য। মূলত কলকাতা, নিউটাউন ,কামারহাটি ,তপশিয়া সহ রাজ্যের একাধিক জায়গা থেকে চুরি ও ছিনতাই যাওয়া ফোন চোরাপথে কিনে তা অবৈধভাবে বাংলাদেশে পাচার করত ধৃত তিন যুবক।ধৃত ৩ যুবককে শনিবার বারাসত জেলা আদালতে(Barasat Court) পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পেশ করা হয়।

চক্রের মাধ্যমে কিভাবে বাংলাদেশে চুরি ও ছিনতাই হওয়া মোবাইল ফোনগুলো পৌঁছে যেত এবং এই চক্রে আন্তর্জাতিক স্তরে কারা যুক্ত আছে তা জানতে জোর কদমে তদন্ত শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ।কতদিন ধরে এই চক্র সক্রিয় রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের কাছ থেকে যে মোবাইলগুলি উদ্ধার হয়েছে সেগুলো কোন এলাকায় চুরি বা ছিনতাই হয়েছিল তার তালিকা সংগ্রহ করছে পুলিশ। এই মোবাইল ফোন গুলি চোরাপথে কিভাবে বাংলাদেশে যেত এবং বাংলাদেশে কার া সেগুলো সংগ্রহ করত তা জানতে ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা