চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সন্দেশখালিকাণ্ডে পুলিশের জালে আইএসএফ নেত্রী জুবি সাহা

নিজস্ব প্রতিনিধি, নিউটাউন: সন্দেশখালিকাণ্ডে পুলিশের জালে ফের আইএসএফ নেত্রী জুবি সাহা। নিউ টাউন থেকে গ্রেফতার। শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় তাঁকে।উত্তর ২৪ পরগনার বসিরহাট সন্দেশখালি দু ‘ নম্বর ব্লকে হিংসায় প্ররোচনা দেওয়া বেআইনি জমায়েত অশান্তি উস্কানি অভিযোগে আইএসএফ রাজ্য কমিটি সদস্য তথা নেত্রী জুবি সাহাকে(Yubi Saha)। গ্রেফতার করে সন্দেশখালি থানার পুলিশ। শুক্রবার ভোরবেলা নিউটাউনের(Newtown) একটি ফ্লাট থেকে যুবিকে গ্রেফতার করে। শুক্রবারই তাকে বসিরহাটে মহকুমা আদালতে পেশ করা হয়। দশ দিনের পুলিশের আবেদন চেয়েছে সন্দেশখালি থানার পুলিশ। সন্দেশখালি কান্ডে এই নিয়ে দুই আইএসএফ নেত্রী গ্রেপ্তার হল।

এর আগে জেলিয়াখালি পাখিরালয় থেকে আয়েশা বিবিকে গ্রেফতার করে সন্দেশখালি থানার পুলিশ। তিনদিন পুলিশ হেফাজতের পরে হাইকোর্টের(High Court) নির্দেশে বসিরহাট মহকুমা আদালত(Bashirhat Court) তার জামিন মঞ্জুর করে। শুক্রবার ফের যুবিকে গ্রেফতার করা হয়। সন্দেশখালিকান্ডে প্ররোচনা দেওয়ার অভিযোগে আইএসএফ নেত্রী নাতাশা খান এর নিউটাউন – এর বাড়িতে পুলিশ যায়। নিউটাউনের সিসি ৭, বিদ্যাধরী আবাসনে ব্যারাকপুর ও বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশের যৌথ অভিযান হয়।পুলিশ সূত্রে খবর, সন্দেশখালিকাণ্ডে প্ররোচনা দেওয়ার অভিযোগ নাতাশা খান, জুবি সাহা, শাওন দাস সহ একাধিক আইএসএফ নেতৃত্বের বিরুদ্ধে।

বৃহস্পতিবার বিকেলে বিধাননগর পুলিশ এবং ব্যারাকপুর কমিশনারের পুলিশ যৌথভাবে এসে উপস্থিত হয় নিউ টাউন বিশ্ব বাংলা গেট সংলগ্ন বিদ্যাধরী আবাসনে। তারা এই আবাসনের চার তলায় নাতাশা খানের ফ্ল্যাটে তল্লাশি করতে চায়। যদিও নাতাশা খান পুলিশকে তার ফ্ল্যাটে ঢুকতে দেয় নি। তিনি facebook লাইভ করে জানায়, তার ফ্ল্যাটে পুলিশ আসলেও তারা ইউনিফর্মে(Uniform) ছিলো না বা তাদের কাছে কোন সার্চ ওয়ারেন্ট ছিল না। তাই তিনি তাদেরকে নিজের ফ্ল্যাটে ঢুকতে দেয়নি। বাড়ির বাইরেই অপেক্ষা করেন পুলিশ আধিকারিকরা। এরপর ভোরবেলা মহিলা পুলিশ সঙ্গে নিয়ে গিয়ে ওই ফ্ল্যাট থেকে জুবি সাহাকে গ্রেফতার করে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ