দুর্গাপুরে হিন্দি ছবি ‘পিপ্পা’র শ্যুটিং, ভিড় আমজনতার

ছবির পরিচালক রাজা মেনন। ঈশানের সঙ্গে রয়েছেন ম্রুণাল ঠাকুর, প্রিয়াংশু পানিউলি এবং সোনি রাজদান।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের ছবির শ্যুটিং অন্যতম ডেস্টিনেশন হয় কলকাতা। কিন্তু এবার শহরে নয় বলিউডের এক ছবি ‘পিপ্পা’ শ্যুটিং স্পট দুর্গাপুর। বুধবার থেকেই শিল্প শহরে শুরু হয়েছে শ্যুটিং-এর তোরজোড়। ১৯৭১ সাল মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট। আর সেই যুদ্ধের সেনা ব্রিগেডিয়ার বলরাম সিংহ মেহতার জীবনী নিয়েই তৈরি ছবি ‘পিপ্পা’। গত সেপ্টেম্বরেই মুক্তি পেয়েছিল পিপ্পার প্রথম পোস্টার। কিন্তু করোনার জন্য এতদিন শ্যুটিং পুরোদস্তুর শুরু হয় নি। তবে ধীরে ধীরে চলছে শ্যুটিং। যার একটি অংশ হবে দুর্গাপুরে। মূলত এই ছবির মূল দুই চরিত্র। যুদ্ধট্যাঙ্ক ও নায়ক অর্থাৎ ঈশান খাট্টার।

ছবির পরিচালক রাজা মেনন। ঈশানের সঙ্গে রয়েছেন ম্রুণাল ঠাকুর, প্রিয়াংশু পানিউলি এবং সোনি রাজদান। রয় কাপুর ফিল্মসের প্রযোজনায় এ ছবির শ্যুটিং শুরু হবে আগামী ১০ নভেম্বর থেকে দুর্গাপুরে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ব্যবহৃত মিশাইল, ট্যাঙ্ক কিংবা আগ্নেয়াস্ত্র রাখা হয়েছে দুর্গাপুরের ফুড কর্পোরেশনের মাঠে। এই মাঠেই হবে হিন্দি ছবি ‘পিপ্পা’ শ্যুটিং ব্রিগেডিয়ার বলরাম সিংহ মেহতার কাহিনী নিয়েই এই ছবি। ভারত-পাকিস্তানের যুদ্ধে জলে স্থলে সমান দক্ষতায় কার্যকর ট্যাঙ্ক PT-76. সেই ট্যাঙ্ককেই সাধারণ ভাষায় পিপ্পা বলা হত। সেই ট্যাঙ্ক আনা হয়েছে যা ছবিতে ব্যবহার করা হবে। আর এই শ্যুটিং দেখতেই উৎসাহী জনতার ঢল নেমেছে দুর্গাপুরের ফুড কর্পোরেশনের মাঠে।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6